ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্বাচনী বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। ওই ঘটনায় পুলিশ ২৭ জনকে অটক করেছে।
বৃহস্পতিবার (১৯ মে) রাত ৮টার দিকে মোবাশ্বের আলী (২৪) টেটাবিদ্ধ হয়ে মারা যান বলে পুলিশ জানিয়েছে।
সিনিয়র এএসপি (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন জানিয়েছেন, গত ২৩ এপ্রিল পাকশিমুল ইউনিয়নের নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী জয়নাল মিয়া বিজয়ী হওয়ার পর তার সমর্থকরা বিজয় মিছিল বের করেন। এ সময় পরাজিত সদস্য পদপ্রার্থী কামাল উদ্দিনের সমর্থকদের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এর জের ধরে বৃহস্পতিবার তেলিকান্দি গ্রামে উভয় পক্ষের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওই সংঘর্ষে মোবাশ্বের আলী নিহত হন।
পুলিশ ঘটনাস্থল থেকে মোবাশ্বের আলীর লাশ উদ্ধার করে এবং ২৭ জনকে আটক করে।
এলাকাবাসী জানিয়েছেন, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুন:
মৌলভীবাজারে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত
সীতাকুণ্ডে যুবক হত্যায় ৫ অভিযুক্ত ৩ দিনের রিমান্ডে
অন্তত ৭ অপরাধে সেলিম ওসমানের বিরেুদ্ধে অভিযোগ আনা যেতে পারে
/এসএ/এপিএইচ/








