মৌলভীবাজারে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত

মৌলভীবাজার প্রতিনিধি
২০ মে ২০১৬, ০২:০৫আপডেট : ২০ মে ২০১৬, ০৮:৩১
image

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত পাহাড়ি ঢলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল, গোয়ালবাড়ী ও ফুলতলা ইউনিয়নের ১৫টি গ্রাম  প্লাবিত হয়ে অন্তত ১৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। আড়াই শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। সড়ক তলিয়ে যাওয়ায় এসব এলাকার সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এলাকাবাসীরা জানিয়েছেন, গত মঙ্গলবার (১৭ মে) সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত টানা ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জুড়ী নদী, রাঘনাছড়া ও ধলাইছড়ার প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়।
সাগরনালের বরইতলি গ্রামে জুড়ী নদীর প্রতিরক্ষা বাঁধের দুটি স্থানের ফাটল দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করেছে। এতে সাগরনাল ইউনিয়নের উত্তর সাগরনাল, উত্তর বড়ডহর, দক্ষিণ বড়ডহর, বরইতলি, কাশিনগর, হোসেনাবাদ, কাপনা পাহাড় চা-বাগান ও জাঙ্গালিয়া, গোয়ালবাড়ীর মন্ত্রীগাঁও, পূর্ব শিলুয়া, যোগীমোড়া ও পশ্চিম শিলুয়া এবং ফুলতলার কোনাগাঁও, ফুলতলা বস্তি, বটুলি ও ধলাইর হাওর এলাকা প্লাবিত হয়।
দক্ষিণ সাগরনাল গ্রামের বাসিন্দা তানজির আহমদ জানান, ঢলের পানিতে তার পোলট্রি খামার তলিয়ে যাওয়ায় চার হাজার মুরগির বাচ্চা মারা গেছে।
এলাকাবাসী আরও জানান, মঙ্গলবার রাতে জায়ফরনগর ইউনিয়নের মনতৈল ও গুচ্ছগ্রামে টিলা ধসে ৫০টি বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে মনতৈল গ্রামের আক্কেল আলী (৫৫), তার স্ত্রী আনোয়ারা বেগম (৪০), ছেলে আল ইসলাম (১২) ও মেয়ে সাহিদা বেগম (১০), সিরাজ মিয়া (৬০) ও তার ছেলে মন্নান মিয়া (১২) আহত হন। জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাছুম রেজা টিলা ধসের ঘটনাটি নিশ্চিত করেছেন।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাছির উল্লাহ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য তাৎক্ষণিকভাবে ৩০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ জন্য জেলা প্রশাসনের কাছে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী চাওয়া হবে।

সাগরনাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরী বলেন, তার এলাকার কমপক্ষে ১২ হাজার মানুষ পানিবন্দী। বাড়িঘর ও রাস্তাঘাট তলিয়ে গেছে। অন্তত শতাধিক খামারের মাছ ভেসে গেছে।

ফুলতলা ইউপির চেয়ারম্যান ফয়াজ আলী বলেন, ঢলের কারণে ওই এলাকার দুই হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ১১টি কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে।

গোয়ালবাড়ী ইউপির চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ বলেন, তার এলাকার বিভিন্ন গ্রামের দুই শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলকাকার অন্তত এক হাজার মানুষ পানিবন্দী অবস্থায় দিন যাপন করছেন।

আরও পড়ুন:

সীতাকুণ্ডে যুবক হত্যায় ৫ অভিযুক্ত ৩ দিনের রিমান্ডে

অন্তত ৭ অপরাধে সেলিম ওসমানের বিরেুদ্ধে অভিযোগ আনা যেতে পারে

৬ জঙ্গিকে ধরিয়ে দিতে ডিএমপির ১৮ লাখ টাকা পুরস্কার ঘোষণা

/এসএ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের