সেলিম ওসমানের শাস্তির দাবিতে যশোরে শিক্ষকদের মানববন্ধন

যশোর প্রতিনিধি
২১ মে ২০১৬, ১৪:২২আপডেট : ২১ মে ২০১৬, ১৪:২৫

সেলিম ওসমানের শাস্তির দাবিতে যশোরে শিক্ষকদের মানববন্ধন নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে নির্যাতনের সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি ও প্রধান শিক্ষক পরিষদ যশোরের উদ্যোগে এ মানববন্ধন করা হয়। এতে যশোরের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক, প্রধান শিক্ষকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এমপি সেলিম ওসমান শিক্ষক শ্যামল কান্তিকে কান ধরিয়ে দেশের সব শিক্ষককে লাঞ্ছিত করেছেন। ন্যাক্কারজনক এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি না হলে ভবিষ্যতে শিক্ষকদের লাঞ্ছিত করতে উৎসাহিত হবে হীন মানসিকতার লোকজন। এ জন্য অবিলম্বে এমপি সেলিম ওসমানসহ জড়িতদের শাস্তির দাবি জানান শিক্ষকরা।

আরও পড়ুন:

সাতক্ষীরা সীমান্তে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের