নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিতের ঘটনায় নিন্দা জানিয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকরা।
রবিবার বিকেলে শহরের চৌমূহনা চত্বরে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তারা এ ঘটনার নিন্দা জানান। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নোমান আহমেদ সিদ্দিকী। এ সময় অংশ নেওয়া শিক্ষকরা এক মিনিট কান ধরে প্রতিবাদ জানায়।
সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক সাহিয়্যদ মুজিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিমান বর্ধন, বিল্লাল হোসেন, ইকরাম হোসেন, দ্বারিকাপাল মহিলা কলেজের প্রভাষক রজত কান্তি চক্রবর্তী, ইসমাইল হোসেন, রহিমা বেগম, ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, বিপ্লব কান্তি দাশ প্রমুখ।
/এসএনএইচ/







