ইউপি নির্বাচন: গোবিন্দগঞ্জে ৯ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৪০ জন

গাইবান্ধা প্রতিনিধি
২৪ মে ২০১৬, ১৮:৫৮আপডেট : ২৪ মে ২০১৬, ১৮:৫৮

ইউপি নির্বাচন ইউনিয়ন পরিষদের পঞ্চম ধাপে আগামী ২৮মে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে এসব নির্বাচনি এলাকায় জমে উঠেছে প্রচার-প্রচারণা।  

নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থীরা দিন-রাত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। চায়ের দোকান গুলোতে নির্বাচনের বিষয়টি এখন আলোচনার প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।

এদিকে একাধিক ইউনিয়নের প্রার্থীরা সুষ্ঠু নির্বাচন ও আচরণবিধি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে ওই সব এলাকার ভোটার ও প্রার্থীরা।

উল্লেখ্য, গোবিন্দগঞ্জ উপজেলার ৯ ইউনিয়নে চেয়াম্যান পদে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৩ হাজার ৮৮১ জন ও মহিলা ৯৮ হাজার ৯৩ জন। আগামী  ২৮ মে নির্বাচনে ৮৬টি ভোট কেন্দ্রের মাধ্যমে ভোটাধিকার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. ফেরদৌস আলম জানান, আচরণবিধি নিয়ন্ত্রণসহ সুষ্ঠু নির্বাচনের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/এআর/টিএন/আপ-এসএনএইচ/
আরও পড়তে পারেন:
ঘোষণা দিয়ে মডেলের আত্মহত্যা, একজন গ্রেফতার
কাজে অনীহা, তাই ৪০ হাজার নারী গৃহকর্মীকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব!
প্রয়োজনে ফৌজদারি আইনে পরিবর্তন আসতে পারে

সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম