ইউপি নির্বাচন: শৈলকুপায় দুপক্ষের সংঘর্ষে আহত ৬

ঝিনাইদহ প্রতিনিধি
২৮ মে ২০১৬, ০২:৩৪আপডেট : ২৮ মে ২০১৬, ০৮:৩৩

ইউপি নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। আহতদের শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুত্বর আহত রবিউলকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার আবাইপুর ইউনিয়নের হাটফাজিলপুর ও মীন গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘরবাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরে শৈলকুপা ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

জানা যায়, উপজেলার আবাইপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোক্তার আহমেদ মৃধা ও আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দিনের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় রবিউল, নবুয়াত, রুয়েল, হযরত, কাজল ও কাবিল আহত হন। বর্তমানে ঐ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ