রাণীনগরে ৩টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত, আটক ৩

নওগাঁ প্রতিনিধি
২৮ মে ২০১৬, ২২:৩২আপডেট : ২৮ মে ২০১৬, ২২:৩৬

নওগাঁ নওগাঁর রাণীনগরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্র দখল,ককটেল হামলা,পুলিশের ৫ রাউন্ড গুলি বর্ষণ ও বিক্ষিপ্ত সংঘর্ষে তিন পুলিশসহ ১০ জন আহত হয়েছেন।এই সময় স্থানীয় রিটার্নিং অফিসার ওই ইউনিয়নের আল-আমিন দাখিল মাদ্রাসা,লোহাচুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিম্বা ইউনাইটেড উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে।
রাণীনগর থানার ওসি আব্দুল লতিফ খান জানান, দুপুর দেড়টার দিকে আল-আমিন দাখিল মাদ্রাসা কেন্দ্রে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আসাদুজ্জামান পিন্টুর সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফার সমর্থকরা কেন্দ্র দখলের চেষ্টা করলে, উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ৫টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে পুলিশের এসআই নুর আলম, কনস্টেবল আব্দুল করিম ও রুহুলসহ ৫জন আহত হন। এর আগে লোহাচুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন ও সিম্বা ইউনাইটেড উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ পুলিশকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পুলিশ আটক ব্যক্তিদের নাম প্রকাশ করেনি। এছাড়া এলাকার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে বলে ওসি জানিয়েছেন।
নওগাঁর জেলা প্রশাসক ড. আমিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, ওই ৩ কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ ব্যাহত হওয়ায় স্থগিত ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন:  

সিরাজগঞ্জে সহকারী প্রিজাইডিং অফিসারের কারাদণ্ড
বিচ্ছিন্ন সহিংসতায় ভোটগ্রহণ শেষ, নিহত ৮

/জেবি/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম