সিরাজগঞ্জে সহকারী প্রিজাইডিং অফিসারের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৮ মে ২০১৬, ২২:০২আপডেট : ২৮ মে ২০১৬, ২২:১১

সিরাজগঞ্জ সিরাজগঞ্জের কাজিপুরে প্রার্থীর পক্ষে ব্যালটে সিল মারার অভিযোগে ওই কেন্দ্রের  সহকারী প্রিজাইডিং অফিসারকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সকাল সাড়ে ১১টার দিকে শুভগাছা ইউনিয়নের আফানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৪ নাম্বার কক্ষে এই ঘটনা ঘটে।
কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জানান, সহকারী প্রিজাইডিং অফিসার ফরহাদ হোসেন ব্যালটে সিল মারার সময় তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের সাজা দিয়ে জেল হাজতে পাঠিয়েছে।
এদিকে,বেলা ১২টার দিকে শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নের খুকনি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বের করে দেয় বলে অভিযোগ উঠেছে। এরপর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা সংঘবদ্ধ হয়ে কেন্দ্রে হামলা চালিয়ে চারটি ব্যালট বাক্স ভাঙচুর করেন। সংবাদ পেয়ে র‌্যাব,পুলিশ ও বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শহিদুল ইসলাম জানান, দুপুর সোয়া ১টার দিকে নতুন বাক্স আনার পর আবার ভোট গ্রহণ শুরু হয়।
অন্যদিকে,শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকলামারী ও মাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ১১টার দিকে জাল ভোট দেওয়া নিয়ে মেম্বার প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে সেখানে বিজিবি ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: বিচ্ছিন্ন সহিংসতায় ভোটগ্রহণ শেষ, নিহত ৮

মাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ নাম্বার নারী বুথে গিয়ে দেখা যায়, মাদলা গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী নৌকার এজেন্ট আকলিমা খাতুন প্রকাশ্যে বুথে ঢুকে নারী ভোটারদের সিল মারতে সাহায্য করছেন। পাশের ৬ নাম্বার বুথে মাদলা গ্রামের আবু বকর সিদ্দিকীর মেয়ে মেম্বার প্রার্থী জামায়াত আলীর এজেন্ট নাছিমা খাতুন ব্যালট বাক্সের পাশে বসে পাহারা দিচ্ছেন। দুই বুথের সহকারী প্রিজাইডিং অফিসার টেপরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিলকিছ নাহার এবং নরিনা ইউনিয়ন দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক কিশোয়ারা খাতুন বিষয়গুলো দেখেও না দেখার ভান করছেন। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ওয়ারেস আলী এ বিষয়ে বলেন,‘নিষেধ করলেও কেউ শুনছেন না। আমরা কি করব।’

ওই ইউনিয়নের নিরাপত্তার দায়িত্বে থাকা শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  আরিফুজ্জামান বলেন, সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট হচ্ছিল। হঠাৎ করে মেম্বার প্রার্থীর সমর্থকরা জাল ভোট দিতে না পেরে হাউ কাউ শুরু করে, পরে পুলিশ ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: জালভোট কমলেও সহিংসতা বেড়েছে: সিইসি

/জেবি/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের