জেলার সরিষাবাড়ীতে সোমবার সকালে পুলিশ হেফাজতে হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। নিহত ওই আসামির নাম আবুল হাশেম (৪০)। তিনি সরিষাবাড়ী পৌর এলাকার তারিয়াপাড়া গ্রামের জিন্নাত আলীর ছেলে।
তবে নিহত হাশেমের মা হাসনা বেওয়া ওরফে হাচু বেওয়া অভিযোগ করেছেন, পুলিশি নির্যাতনে তার ছেলের মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, হাশেম একটি হত্যা মামলার আসামি ছিলেন। রবিবার সন্ধ্যায় তাকে ঢাকা থেকে গ্রেফতার করে সরিষাবাড়ীতে আনা হয়। শেষরাতের দিকে হাশেম থানা হাজতে অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় এবং সোমবার সকালে সেখানেই সে মারা যায়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল উদ্দিন জানান, হাশেমকে নির্যাতন করা হয়নি। থানা হাজতে সে আত্মহত্যার চেষ্টা করলে চিকিৎসার জন্য রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এদিকে হাশেমের মৃত্যুর বিচার দাবি করে সোমবার সকালে এলাকাবাসী বিক্ষোভ করেছেন।
আরও পড়ুন: মালিতে সন্ত্রাসী হামলায় পাঁচ শান্তিরক্ষী নিহত
/এমও/








