কমলগঞ্জে সড়কে কলাগাছ!

মৌলভীবাজার প্রতিনিধি
০৭ জুন ২০১৬, ০৮:০১আপডেট : ০৭ জুন ২০১৬, ০৮:১৩

মৌলভীবাজারের কমলগঞ্জ সড়কের একটি কালভার্টের মাঝে গর্ত সৃষ্টি হয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গর্ত সারাইয়ে কোনও ধরনের পদক্ষেপ না নেয়ায় এলাকাবাসীর উদ্যোগে ওই গর্তে একটি কলাগাছ লাগানো হয়েছে। সোমবার দুপুরে গোপালনগর এলাকায় এ ঘটনা ঘটে।

সড়কে কলাগাছ এলাকাবাসী জানান, মৌলভীবাজার জেলা সদরের সঙ্গে কমলগঞ্জ উপজেলার যোগাযোগের অন্যতম সড়ক হচ্ছে এটি। কিছুদিন আগে কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের গোপালনগরে কালভার্টের মধ্যেখানে একটি গর্ত সৃষ্টি হয়। কিন্তু কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও তারা গর্ত সারাইয়ের কোনও উদ্যোগ নেয়নি।

ওই গর্তে যাতে কোনও গাড়ি না পড়ে সেজন্যই কলাগাছ লাগিয়ে দেওয়া হয়েছে। এতে দূর থেকে রাস্তার মাঝখানে কলাগাছ দেখে ধীরে ধীরে চলাচল করছে যানবাহন। এলাকাবাসীর আশঙ্কা কালভার্টটি দ্রুত মেরামত না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে শুল্কমুক্ত থাকবে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য
এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে শুল্কমুক্ত থাকবে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য
প্রধানমন্ত্রীর সঙ্গে ইস্তাম্বুল বিমানবন্দরের প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইস্তাম্বুল বিমানবন্দরের প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি
সার বিতরণে কৃষকদের জন্য নতুন কার্ড!
সার বিতরণে কৃষকদের জন্য নতুন কার্ড!
সর্বাধিক পঠিত
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন