সিলেটে ১৬ ভরি স্বর্ণালংকারসহ জিনের বাদশা আটক

সিলেট প্রতিনিধি
০৭ জুন ২০১৬, ১০:০৫আপডেট : ০৭ জুন ২০১৬, ১০:০৬

উদ্ধার করা স্বর্ণালংকার

সিলেটে জিনের বাদশা পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. নূরে আলম (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে প্রতারণা মাধ্যমে হাতিয়ে নেওয়া ১৬ ভরি স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (এসএমপি-ডিবি) অতিরিক্ত উপকমিশনার মো. ইকবাল হোসাইনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

সিলেট কোতয়ালি থানার ভাতালিয়ার মো. নূরে আলম বিভিন্ন মাজারে মাজারে ঘুরে বেড়ানো এবং লোকজনের গতিবিধি পর্যবেক্ষণ করেন। এক সময় তিনি নিজেকে পীর হিসেবে পরিচিত করার চেষ্টা করেন। গত কয়েকমাস ধরে সে তার মোবাইল থেকে প্রতিদিন অনবরত কয়েকশ অজ্ঞাত নম্বরে কল করতে থাকেন। এর মধ্যে যাকে তার কাছে সুবিধাজনক মনে হয় তার সঙ্গে কথাবার্তা চালিয়ে যান এবং বিভিন্নভাবে প্রতারিত করার চেষ্টা করেন। তার প্রতারণার শিকার এমনই একজন হলেন ফরিদপুরের সাবেরা সুলতানা ওরফে লাইজু (৩৯)।

নূরে আলম নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে লাইজুর সঙ্গে প্রতিদিন অনেকক্ষণ ধরে মোবাইলে কথাবার্তা চালিয়ে যান এবং আধ্যাত্মিক কথা, গজল, কোরআনের আয়াত, ইসলামিক কবিতা প্রভৃতি শোনাতেন। এক পর্যায়ে লাইজুকে সম্মোহিত করে ফেলেন। লাইজু নূরে আলমকে জানায় যে, তার কোনও সন্তান নেই এবং এ নিয়ে তিনি বেশ অশান্তিতে রয়েছে। তখন নূরে আলম লাইজুকে তাবিজ-কবজের মাধ্যমে সন্তানের ব্যবস্থা করে দেবে বলে আশ্বস্ত করে এবং তাকে সব স্বর্ণালংকার নিয়ে ঢাকায় গাবতলী বাস টার্মিনালে দেখা করতে বলে। লাইজু সরল বিশ্বাসে ঢাকায় গিয়ে সন্তানের আশায় নূরে আলমের হাতে সব স্বর্ণালংকার তুলে দেন। স্বর্ণ নেওয়ার দুদিন পর নূরে আলম আচার অনুষ্ঠানের জন্য লাইজুর কাছে আরও ২০ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তার এবং তার পরিবারের ক্ষতি হবে বলে ভয় দেখায়। এমতাবস্থায় দুশ্চিন্তাগ্রস্ত লাইজু বাড়ি বিক্রি করে ১০ লাখ টাকা জোগাড় করে এবং টাকা কোথায় দেবে বলে নূরে আলমকে জিজ্ঞেস করেন। তখন নূরে আলম তাকে সিলেট শাহজালাল (রহ:) মাজারে আসতে বলে। এর মধ্যে নূরে আলম লাইজুর সঙ্গে ফোনে কথাবার্তা আগের চেয়ে অনেক কমিয়ে দেয়। তখন লাইজুর মনে একটু সন্দেহ দেখা দেয়। পরে লাইজু সিলেট এসে এসএমপি’র এডিসি (ডিবি) মোহাম্মদ ইকবাল হোসাইনকে বিষয়টি জানায়। গত ৫ জুন রাত সাড়ে ১১ টায় লাইজু নির্ধারিত স্থান তাজমহল হোটেলের কাছে আসেন। নূরে আলম তাদের কাছে গিয়ে পূর্ব নির্ধারিত ২০ লাখ টাকা আদায়ের জন্য চাপ দেয়। তখন আশপাশে ওঁৎ পেতে থাকা ডিবি’র টিম গিয়ে তাকে আটক করে।

ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে সে লাইজুকে ঠকিয়ে স্বর্ণালংকার নেওয়ার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে ডিবি পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

আরও পড়ুন

এবার ইউপি চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে শিক্ষক পেটানোর অভিযোগ

কমলগঞ্জে সড়কে কলাগাছ!

ক্ষমতাধর নারীর তালিকায় আরও ওপরে শেখ হাসিনা

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম