চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দি যুবদল নেতার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
১২ জুন ২০১৬, ০২:২৬আপডেট : ১২ জুন ২০১৬, ০২:২৯

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের কারাবন্দী যুবদল নেতা ওমর আলী (৩৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা কারগারে বন্দি অবস্থায় অসুস্থ হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
বিষয়টি শনিবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার কর্তৃপক্ষকে মোবাইল ফোনের মাধ্যমে জানানো হয়েছে। ওমর আলী  স্থানীয় উজানচর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি উজানচর গ্রামের মিজান মিয়ার ছেলে।
আরও পড়তে পারেন: ‘উড়তা পাঞ্জাব’-এ যে কারণে অভিনয় করেছেন কারিনা
ব্রাহ্মণবাড়িয়া জেল সুপার নুরুন্নবী ভূঁইয়া এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, গত ৬ মে একটি চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় বাঞ্ছারামপুর থানা পুলিশ। পরে শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে গত ৩১ মে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব জানান, স্থানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন এ বি তাজুল ইসলামের ভাগিনা কাজী জাদিদ আল রহমান জনি’র উজানচরের বাড়িতে চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল।
ওসি জানান,ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে আজ শনিবার সকালে তাকে ফোন করে কয়েদি ওমর আলী মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে। তিনি মুত্যুর বিষয়টি আজ দুপুরে ওমর আলীর পরিবার সদস্যদের জানিয়েছেন।
/এমএসএম /টিএন/      

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম