খ্রিস্টান মুদি ব্যবসায়ী হত্যা: ঢাকা থেকে নারী ‘ভাড়াটিয়া’ আটক

নাটোর প্রতিনিধি
১৩ জুন ২০১৬, ০০:২৫আপডেট : ১৩ জুন ২০১৬, ০০:৪০

সুনীল গোমেজ নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার খ্রিস্টান পল্লীর মুদি ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যাকাণ্ডের ঘটনায় তার বাড়িতে ভাড়া থাকা মনোয়ারা বেগম মনি নামে এক নারীকে আটক করেছে পুলিশ। রবিবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল হাই জানান, মনোয়ারা বেগম মনি দীর্ঘদিন থেকেই নিহত মুদি ব্যবসায়ী সুনীল গোমেজের বাড়িতে ভাড়া থাকতেন। তার স্বামী রফিকুল ইসলাম ঢাকার গুলশান থানার বাড্ডা এলাকায় একটি কোম্পানিতে গাড়ি চালকের কাজ করেন। মনি মাসের প্রায় অর্ধেক সময় স্বামীর সঙ্গে ঢাকায় এবং বাকি সময় সুনীলের বাড়িতে থাকতেন। সুনীল হত্যাকাণ্ডের পর মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে শনিবার গভীর রাতে ঢাকার ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
ওসি আরও জানান, রবিবার বিকেলে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসুল আল আমিনের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। বিচারক সোমবার শুনানির দিন ধার্য করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এছাড়া, সুনীল হত্যাকাণ্ডে আগে গ্রেফতার হওয়া সবুজকে প্রথম দফায় দুইদিন ও দ্বিতীয় দফায় ৩দিন রিমান্ড শেষে রবিবার বিকেলে একই আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ৫ জুন রবিবার দুপুর ১২টার দিকে নিজ বাড়ি সংলগ্ন মুদি দোকানে সুনীল গোমেজকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
আরও পড়তে পারেন: ‘মন্ত্রী-প্রতিমন্ত্রী কেউই নেই, আমরা কি আকাশের সঙ্গে কথা বলবো?’

 

/এমও/এমএসএম/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম