পঞ্চগড়ের আটোয়ারীতে ফেন্সিডিলসহ আওয়ামী লীগ নেতা আটক

পঞ্চগড় প্রতিনিধি
১৭ জুন ২০১৬, ০২:৫৪আপডেট : ১৭ জুন ২০১৬, ০২:৫৯

পঞ্চগড় পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় যৌথ অভিযানে ফেন্সিডিলসহ আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাককে (৩৮) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুন) গভীর রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাখরতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ জানায়, আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা  আরিফের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ির সেনিটারি ল্যাট্রিনের উপর থেকে ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
স্থানীয়রা জানান, আব্দুর  রাজ্জাক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। প্রশাসনের বিভিন্ন দফতরে আর্থিক সুবিধা দিয়ে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক ব্যবসা করে আসছেন। অবশেষে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একদল পুলিশ রাজ্জাককে তার বাড়ি থেকে  আটক করেছে।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম এই আটকের কথা স্বীকার করে জানান, রাজ্জাকের বিরুদ্ধে  মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এপিএইচ/
আরও পড়ুন: 

তানোরে সেই সেতুর সংযোগ সড়কে ফের ফাটল

শিক্ষক রিপন চক্রবর্তী আশঙ্কামুক্ত: হামলাকারীরা হিজবুত তাহরীরের ‘বহিরাগত সদস্য’

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী