ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

টাঙ্গাইল প্রতিনিধি
১৮ জুন ২০১৬, ০৭:০৯আপডেট : ১৮ জুন ২০১৬, ০৭:৩৪

ভ্রাম্যমাণ আদালত ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উত্তরবঙ্গের প্রবেশদ্বার এলেঙ্গায় ফুটওভার ব্রীজ ব্যবহার না করায় পথচারীদের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকালে জেলা প্রশাসক মো.মাহবুব হোসেনের নেতৃত্বে কালিহাতী উপজেলার এলেঙ্গায় ৩টি টিম এ অভিযান পরিচালনা করে।
এসময় দণ্ডবিধি ১৮৬ এবং মটরযান অধ্যাদেশ ১৩৮, ১৫২ ধারায় ফুটওভার ব্রীজ ব্যবহার না করা, ফিটনেসবিহীন গাড়ি চালনা, অবৈধ পার্কিংয়ের কারণে সকাল ৯ টা থেকে দুপুর দু’টা পর্যন্ত ৪০টি মামলা করা হয়। এতে ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন বলেন,ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য ফিটনেসবিহীন গাড়ী,অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এখানকার ফুটওভার ব্রীজ দিয়ে যাতায়াতে জনগণকে সচেতন করা হচ্ছে এবং এ  ব্রীজ ব্যবহার না করায় কিছু ব্যক্তির কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। ঈদ পর্যন্ত অভিযান চলবে বলে তিনি জানান।
একই সময় ভ্রাম্যমাণ আদালতের অপর একটি টিম নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসাদুজ্জামানের নেতৃত্বে এলেঙ্গা বাজারের পুরাতন ভুয়াপুর সড়কে অবস্থিত মালেক এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়।ক্রেতা সাধারণকে প্রতারিত করার অপরাধে মালেক এন্টারপ্রাইজের মালিক আব্দুল বারেককে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

 আরও পড়তে পারেন: জঙ্গি হামলাকারী ফাইজুল্লাহকে শনাক্ত করেছেন আহত শিক্ষক

 /এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি