সরকারি আজিজুল হক কলেজ চত্বরে ভবন নির্মাণের চেষ্টা ব্যর্থ

বগুড়া প্রতিনিধি
০১ জুলাই ২০১৬, ০৪:০৫আপডেট : ০১ জুলাই ২০১৬, ০৪:১১

আজিজুল হক কলেজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবন চত্বরে শিক্ষা প্রকৌশল অধিদফতরের ভবন নির্মাণের চেষ্টা ব্যর্থ হয়েছে।  কলেজের অধ্যক্ষ সামস-উল আলম জয় বিষয়টি নিশ্চিত করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি না থাকা ও শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ায় কলেজ কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দিয়েছেন। এর আগে ওই ভবনের ডরমেটরিতে কলেজ শিক্ষকদের থাকার সুযোগ দেওয়ার আশ্বাসে অধ্যক্ষ এ কাজে অনুমতি দিয়েছিলেন।  
শিক্ষা প্রকৌশল অধিদফতর সূত্র জানায়, ‘সদর দফতর ও জেলা কার্যালয় স্থাপনের মাধ্যমে শিক্ষা প্রকৌশল অধিদফতর শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় একটি ভবন এবং ডরমেটরি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সরকারি আজিজুল হক কলেজের এক পাশে প্রায় ৪০ শতাংশ জমি চিহ্নিত করা হয়। এ কাজে চলতি অর্থ বছরে দ্বিতল ভবন নির্মাণে বরাদ্দ দেওয়া হয় প্রায় এক কোটি ৬৮ লাখ টাকা।  গত ৫ এপ্রিল কার্যাদেশ দেওয়া হলেও ঠিকাদার কাজ শুরু করতে পারেননি। এক মাস আগে ওই জায়গায় খোঁড়াখুড়ি শুরু হলে শিক্ষার্থী ও আশপাশের জনগণ বিষয়টি টের পান। শিক্ষার্থীরা প্রথমে ভেবেছিলেন তাদের জন্য ক্লাস রুম নির্মাণ হচ্ছে। ওই ভবনে ঠিকাদারি কাজ নিয়ে সবসময় হট্টগোল হবে এতে কলেজে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবে এমন আশঙ্কায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। কিন্তু কলেজ বন্ধ থাকায় তারা আন্দোলন গড়ে তুলতে পারেননি।
কলেজের একটি সূত্র জানায়, শিক্ষা প্রকৌশল অধিদফতরের ওই ভবনে ডরমেটরি থাকবে। আর সেখানে কলেজের শিক্ষকদের থাকার সুযোগ দেওয়া হবে। এমন শর্তে এবং মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে অধ্যক্ষ সামস-উল-আলম জয় ৬৩ একর ক্যাম্পাসের উত্তর-পূর্ব পাশে জহরুলনগর গেট এলাকায় ৪০ শতাংশ জায়গায় ভবন নির্মাণের অনুমতি দেন।

শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আলতাফ হোসেন বলেন, সরকারি আজিজুল হক কলেজ ও তার কার্যালয় দুটিই শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান। তাই মন্ত্রণালয়ের সিদ্ধান্তে কলেজ চত্বরে জেলা কার্যালয় নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। আর এতে অধ্যক্ষও সম্মতি দিয়েছিলেন।

সরকারি আজিজুল হক কলেজের অনার্সের শিক্ষার্থী সাদমান সাকিব ও কয়েকজন শিক্ষার্থী জানান, শিক্ষা প্রকৌশল অধিদফতরের টেন্ডার নিয়ে অধিকাংশ সময় ঠিকাদারদের মধ্যে হট্টগোল হয়ে থাকে। কলেজে এমন কোনও ভবন নির্মাণ করা হলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবে। তাই যে কোনও মূল্যে ক্যাম্পাসে এ ভবন নির্মাণে বাঁধা দেওয়া হবে।

জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি কিবরিয়া হোসেন জানান, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কলেজ চত্বরে সরকারি ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদের পর কলেজ খুললে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ওই ভবন নির্মাণ বন্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

কলেজের অধ্যক্ষ সামস-উল আলম জয় জানান, শিক্ষা মন্ত্রণালয় চাইলে কলেজ ক্যাম্পাসে ভবন নির্মাণ করতে পারে। ওই ভবনের ডরমেটরিতে কলেজের শিক্ষকদের থাকার অনুমতি দেওয়ার কথা ছিল। এ শর্তে ও মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে কলেজের পেছনে শিক্ষা প্রকৌশল অধিদফতরের ভবন নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু মন্ত্রণালয়ের অনুমতি না থাকা ও শিক্ষার্থীদের অসন্তোষ দেখা দেওয়ায় গত ২৬ জুন ভবন নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়।

অধ্যক্ষ আরও জানান, যদি মন্ত্রণালয় ভবন নির্মাণের অনুমতি দেয় সেখানে তার কিছু করার থাকবে না।

/এআর/এইচকে/

আরও পড়ুন:একাদশে ভর্তিতে অনিয়মের মহোৎসব চলছে

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান