নড়াইলে প্রকৌশলীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা

নড়াইল প্রতিনিধি
০২ জুলাই ২০১৬, ১১:২১আপডেট : ০২ জুলাই ২০১৬, ১১:৩০

নড়াইল শুক্রবার রাতে নড়াইলে ওজোপাডিকো লিমিটেডের (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড) উপ-বিভাগীয় প্রকৌশলী শেখ শফিউল আলমকে (৫৭) পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আহত প্রকৌশলী শেখ শফিউল আলমের বাড়ি সাতক্ষীরার শ্যামনগরে।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, প্রকৌশলী শেখ শফিউল আলম রাত সাড়ে ১০টার দিকে অফিস থেকে ডাকবাংলোয় আসার পথে শিল্পকলা একাডেমির সামনে পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তার গতিরোধ করে লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। প্রকৌশলীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসেন। এখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তার হাত ভেঙে গেছে। মাথা ও মুখসহ শরীরের অন্যান্য জায়গায়ও গুরুতর আঘাত করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ওজোপাডিকোর একজন কর্মকর্তা জানান,বিদ্যুৎ বিল নিয়ে কিংবা নতুন লাইন সংযোগ প্রদানে কারোর সঙ্গে ঝামেলা সৃষ্টির কারণে  প্রকৌশলী শেখ শফিউল আলমের ওপর হামলার ঘটনা ঘটতে পারে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাস বিশ্বাস বলেন, প্রকৌশলীর ওপর হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
এপিএইচ/
আরও পড়ুন:

আর্টিজান নিয়ন্ত্রণে, নিহত ৫, নারী-শিশুসহ উদ্ধার ১২

গুলশানে জঙ্গিদের বিরুদ্ধে কমান্ডো অভিযান

এবার সাতক্ষীরায় পুরোহিতকে কুপিয়ে হত্যার চেষ্টা

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম