নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা খান মাসুদ গ্রেফতার, পুলিশের অস্ত্র লুট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ জুলাই ২০১৬, ১৭:১৬আপডেট : ০২ জুলাই ২০১৬, ১৭:২৪

নারায়ণগঞ্জেরর বন্দর উপজেলায় একটি ডক ইয়ার্ডে হামলার মামলায় গ্রেফতার হয়েছেন থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ। ওই সময় তার কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ডক ইয়ার্ডের সামনে খান মাসুদের লোকজন পাল্টা বিক্ষোভ সমাবেশ করে। এ সময় পুলিশ সেখানে গেলে তাদের ওপর হামলা করে একটি অস্ত্র লুটে নেয় তারা। ওই অস্ত্র উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।

নারায়ণগঞ্জ

জানা গেছে, বন্দর উপজেলায় বৃহস্পতিবার বিকালে ‘বাংলা ডকইয়ার্ড’ নামে একটি বেসরকারি বাল্কহেড মেরামত ও নির্মাণকারী প্রতিষ্ঠানে চাঁদার দাবিতে ছাত্রলীগ নেতা খান মাসুদের বিরুদ্ধে সশস্ত্র হামলার অভিযোগ ওঠে। ওই সময় ৯ বছরের এক শিশু গুলিবিদ্ধসহ আরও চারজন আহত হয়। সেসময়ে ডকইয়ার্ডে ব্যাপক ভাঙচুর করা হয়। ওই ঘটনায় ডক ইয়ার্ড মালিক আবুল কালাম বাসু বাদী হয়ে শুক্রবার বন্দর থানায় খান মাসুদকে প্রধান করে ১১ জনকে অভিযুক্ত করে একটি মামলা করেন। শনিবার সকাল ১০টায় ডক ইয়ার্ডের সামনে খান মাসুদের লোকজন পাল্টা বিক্ষোভ সমাবেশ করার সময়ে পুলিশের এসআই অখিল চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপর চড়াও হয়। ওই সময়ে হামলা করে পুলিশের একটি অস্ত্র লুট করে নিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে আসলে তাদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তখন পুলিশ স্থানীয় একটি ফ্ল্যাট থেকে খান মাসুদকে আটক করে। তার কাছ থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেওয়া বন্দর থানার এসআই আহসানউল্লাহ জানান, পুলিশের অস্ত্রটি উদ্ধারে অভিযান চলছে। এছাড়া খান মাসুদকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের পর বিস্তারিত জানানো হবে।

/বিটি/টিএন/

আরও পড়ুন: গুলশানে হামলা: ২০ বিদেশিকে গলা কেটে হত্যা

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম