গুলশানে হামলা

২০ বিদেশিকে গলা কেটে হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৬, ১৫:১০ আপডেট : ০৩ জুলাই ২০১৬, ১০:২১

গুলশানে হামলা গুলশানের ক্যাফে হলি আর্টিজানে গুলি ছুড়তে ছুড়তে প্রবেশ করার পর ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ২০ জিম্মিকে হত্যা করে হামলাকারীরা।  রাতভর জিম্মিদের উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনী যখন তৎপরতা চালাচ্ছিল সেসময় ভেতরে একে একে হত্যা করা হচ্ছিল জিম্মিদের। শনিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর মিলিটারি অপারেশন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী এই তথ্য জানান।

শুক্রবার রাতে গুলশানের ক্যাফে হলি আর্টিজানে বন্দুকধারীদের ছোড়া গুলিতে পুলিশের দুই কর্মকতা নিহত এবং অন্তত ২০ জন সদস্য আহত হন। পরবর্তীতে শনিবার সকালে সেনা বাহিনীর নেতৃত্বে চলে অপারেশন থান্ডারবোল্ট। এ সময় ছয় হামলাকারী নিহত হয়। একজনকে জীবিত আটক করা হয়েছে। গণমাধ্যমকে ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী জানান, অভিযান শেষে তল্লাশির সময় তারা ২০ জনের মৃতদেহ উদ্ধার করেন।

বিফ্রিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক নিশ্চিত করেন, নিহতের সবাই বিদেশি এবং অভিযানের আগেই তাদের ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সিএমএইচে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, কমান্ডো অভিযানের মধ্য দিয়ে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার সাড়ে ১২ ঘণ্টার রক্তাক্ত জিম্মি সংকটের অবসান হয় শনিবার সকালে। জিম্মিদের মধ্যে ১৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন- 

এবার সাতক্ষীরায় পুরোহিতকে কুপিয়ে হত্যার চেষ্টা

কমান্ডো অভিযানে মাত্র ১০ ঘণ্টার মধ্যে গুলশানে জিম্মি সংকটের অবসান: প্রধানমন্ত্রী

/এসএএস/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গাইবান্ধায় ব্রিজের নিচে ভাসছিল নারীর মরদেহ
গাইবান্ধায় ব্রিজের নিচে ভাসছিল নারীর মরদেহ
বাংলাদেশ নয়, ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানই ফেভারিট! 
বাংলাদেশ নয়, ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানই ফেভারিট! 
নিজেদের দ্বন্দ্ব ঢাকতে বিরোধী দল রাজপথে আন্দোলনের নাটক করছে: রিজভী
নিজেদের দ্বন্দ্ব ঢাকতে বিরোধী দল রাজপথে আন্দোলনের নাটক করছে: রিজভী
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেপে উঠলো বেলুচিস্তান
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেপে উঠলো বেলুচিস্তান
সর্বাধিক পঠিত
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর