বাগেরহাটে আগুনে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, সাত ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

বাগেরহাট প্রতিনিধি
০৫ জুলাই ২০১৬, ১৫:১১আপডেট : ০৫ জুলাই ২০১৬, ১৫:২৮

বাগেরহাটের মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মীভূত হয়েছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে মোরেলগঞ্জ উপজেলা সদরের কাপড়পট্টিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত নাকি নাশকতা তা এখনও নিশ্চিত করে বলতে পারেনি প্রশাসন। আগুনে তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বাগেরহাটে আগুন লেগে পুড়ে যায় কাপড়পট্টির সাতটি দোকান

এদিকে, মঙ্গলবার সকালে বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আব্দুস সালাম ব্যাপারী, আব্দুল আউয়াল ব্যাপারী, হাজী রফিকুল ইসলাম ও মিরাজ শেখের কাপড়ের দোকান, সরোয়ার হোসেন, হাসিবুর রহমান বাচ্চু ও হুমায়ুন তালুকদারের গার্মেন্টস।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওবায়দুর রহমান জানান, ভোরে মসজিদে ফজরের নামাজ শেষে মুসল্লিরা বাড়ি ফেরার পথে বাজারের কাপড়পট্টিতে আগুন দেখতে পান। সেসময় মুসল্লিরা মসজিদের মাইকে আগুন লাগার ঘোষণা দিলে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, মিরাজ শেখ নামে এক ব্যবসায়ীর পুড়ে যাওয়া দোকান থেকে অজ্ঞাত এক ব্যক্তির দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তার সারা শরীর এমনভাবে পুড়ে গেছে তা চেনার উপায় নেই। সে এখানে চুরি করতে না আগুন নেভাতে এসেছিল তা জানতে তদন্ত শুরু করেছি। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে সে চোর হতে পারে।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম বলেন, আগুনে ব্যবসা প্রতিষ্ঠানের ছিট কাপড় ও গামেন্ট সামগ্রী পুড়ে অন্তত তিন কোটি টাকার ক্ষতি হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে যে ব্যক্তির মৃত্যু হয়েছে তার পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়রাও কেউ তার পরিচয় বলতে পারছেন না। ওই ব্যক্তি কেন ওইখানে এসেছিল তা জানতে এবং পরিচয় নিশ্চিত হতে পুলিশ তদন্ত শুরু করেছে। পরিচয় জানা গেলে আগুনের সঠিক কারণ জানা যাবে।

/বিটি/টিএন/

আরও পড়ুন:

এটিএম বুথে টাকার সংকট এখনই, ব্যাংক খুলবে ৫ দিন পর

ময়মনসিংহে বাস-পিকআপ সংঘর্ষ, মৃতের সংখ্যা বেড়ে ৭

‘ও আমার ছেলে হতে পারে না’

গুলশান হামলার কারণে বিদেশি ব্যবসায়ীদের ঢাকা সফর বাতিল: দ্য গার্ডিয়ান

‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে’ আর ফেরেনি জঙ্গি পায়েল

গুলশানে ‘হামলাকারী’ নিবরাসের নিজস্ব ভিডিও

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম