শোলাকিয়ার এক হামলাকারী পুলিশের গুলিতে নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৭ জুলাই ২০১৬, ১৪:২২আপডেট : ০৭ জুলাই ২০১৬, ১৪:৩৪

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের পাশে বোমা হামলাকারী একজন পুলিশের গুলিতে নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হামলার সময়ই পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। এসময় ঘটনাস্থল থেকে আহতাবস্থায় এক হামলাকারীসহ আরও দুজনকে আটক করেছে পুলিশ।

হামলাকারীদের ওপর পুলিশের গুলি কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম জানান, সকাল সাড়ে ৯টার দিকে শোলাকিয়া ঈদগাহ মাঠের আধা কিলোমিটার দূরে হামলাকারীরা হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পাশাপাশি গুলিও চালায় তারা। এতে এই হতাহতের ঘটনা ঘটে। এসময় পুলিশ প্রতিরোধ গড়লে হামলাকারীরা পালিয়ে যায়।

পুলিশ জানায়, আহত অবস্থায় ঘটনাস্থল থেকে আটক হামলাকারীর নাম আবু মুকাদ্দিন। এছাড়া মামুন ও আহসানুল্লাহ নামে আরও দুইজনকে আটক করা হয়েছে। তবে নিহত সন্দেহভাজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নিহত সন্দেহভাজন হামলাকারী প্রসঙ্গত, কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের আধা কিলোমিটারের মধ্যে বোমা হামলায় দুই পুলিশ সদস্যসহ চারজন নিহত এবং কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন, তার নাম ঝর্ণা রানি ভৌমিক।  প্রাথমিকভাবে জানা গেছে, তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নিহত আরেকজন হামলাকারী বলে জানিয়েছে পুলিশ।

/এমও/এপিএইচ/

আরও পড়ুন:

শোলাকিয়ায় বোমা হামলায় পুলিশসহ নিহত ৪, আহত ১২

সম্পর্কিত
সর্বশেষ খবর
কম্পিউটার হ্যাং করছে? ক্যাশ ফাইল ডিলিট করার এই সহজ কৌশলটি জানেন তো?
কম্পিউটার হ্যাং করছে? ক্যাশ ফাইল ডিলিট করার এই সহজ কৌশলটি জানেন তো?
প্রতিদিন একটু একটু করে, সারাজীবনে ৫০ টন! জানেন কীসের হিসাব এটি?
প্রতিদিন একটু একটু করে, সারাজীবনে ৫০ টন! জানেন কীসের হিসাব এটি?
টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু, সায়ানাইড বিষক্রিয়ার শঙ্কা
টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু, সায়ানাইড বিষক্রিয়ার শঙ্কা
ইলিশ গেলো কোথায়, ফিরবে কবে?
ইলিশ গেলো কোথায়, ফিরবে কবে?
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড