শেরপুরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

শেরপুর প্রতিনিধি
১২ জুলাই ২০১৬, ০২:৩০আপডেট : ১২ জুলাই ২০১৬, ০২:৪২

শেরপুর জেলা জেলার নালিতাবাড়ীতে বিরোধপূর্ণ জমিতে হালচাষ করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মইজ উদ্দিন (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পূর্ব সমেশ্চূড়া গ্রামে এ ঘটনা ঘটে।
হামলায় মইজ উদ্দিনের স্ত্রী, ছেলে ও মেয়ে গুরুতর আহত হন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, পূর্ব সমেশ্চূড়া গ্রামের মইজ উদ্দিন এবং তালেব আলীর মধ্যে দেড় একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গ্রামবাসীরা এ নিয়ে একাধিকবার সালিশী বৈঠক করে কোনও সুরাহা করতে পারেননি। সম্প্রতি আদালত মইজ উদ্দিনের পক্ষে রায় দিলে সোমবার দুপুরে ওই বিরোধপূর্ণ জমিতে গরু নিয়ে হালচাষ করতে যান মইজ উদ্দিন।
খবর পেয়ে প্রতিপক্ষ তালেব আলী ট্রাক্টর নিয়ে ওই জমি চাষ করতে যান। এমতাবস্থায় উভয়পক্ষের  বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এসময়  প্রতিপক্ষের লাঠির আঘাতে এবং দায়ের কোপে ঘটনাস্থলেই নিহত হন মইজ উদ্দিন। তাকে বাঁচাতে এসে আহত হন মইজ উদ্দিনের স্ত্রী জেলেহা খাতুন, ছেলে হাবিবুর রহমান ও মেয়ে রুবিনা বেগম।
এছাড়া, সংঘর্ষে প্রতিপক্ষ তালেব আলী,তার বড় ভাই জয়নাল, ছেলে রহুল আমিন ও জাকারিয়াও আহত হন । তাদের শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল বারী জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 /এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের