হবিগঞ্জে নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ

হবিগঞ্জ প্রতিনিধি
১২ জুলাই ২০১৬, ১৯:৪২আপডেট : ১২ জুলাই ২০১৬, ১৯:৫০

হবিগঞ্জ জেলার সদর উপজেলার শায়েস্তাগঞ্জ থেকে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীকে বাহুবল থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃতরা হলো হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ থানার পশ্চিম বড়চর গ্রামের আব্দুল জব্বারের ছেলে সুকড়িপাড়া হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্র ফয়সল মিয়া (১৪) ও একই এলাকার বাসিন্দা আব্দুস শহীদের ছেলে দি-কাশফিয়ান স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র আব্দুল হাসান রিয়াজ (১২)।

হবিগঞ্জথানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রিয়াজ ও ফয়সল স্কুলে যাওয়ার জন্য একসঙ্গে বের হয়ে বিকেল পর্যন্ত বাড়িতে ফেরেনি।এ অবস্থা থেকে ফয়সলের বাবা আব্দুল জব্বার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ থানায় একটি জিডি করেন।
জিডির প্রেক্ষিতে তাৎক্ষণিক থানার ওসি মো. ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।
আজ সকালে রিয়াজ ও ফয়সলের দুলাভাই তাজুল ইসলামের গ্রামের বাড়ি বাহুবল উপজেলার শিমুলিয়াম গ্রাম থেকে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে অভিভাবকরা থানায় এসে মুচলেকা দিয়ে তাদেরকে নিয়ে যান।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. ইয়াছিনুল হক বলেন, লেখাপড়ার চাপে রিয়াজ ও ফয়সল পালিয়ে তাদের দুলাভাইয়ের বাড়িয়ে আশ্রয় নেয়। পুলিশ তাদেরকে উদ্ধার করে স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছে।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের