কুষ্টিয়ার ৪ জন নিখোঁজের তালিকায়

কুষ্টিয়া প্রতিনিধি
২২ জুলাই ২০১৬, ০৯:১৯আপডেট : ২২ জুলাই ২০১৬, ১১:৫২

নিখোঁজ জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনের লক্ষ্যে সারাদেশে নিখোঁজ ২৬২ ব্যক্তির যে তালিকা প্রকাশ করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) তাতে কুষ্টিয়ার চার জনের নাম রয়েছে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন- কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মধ্যবাজার স্বর্ণপট্টি এলাকার জুলফিকার হায়দারের ছেলে মোহাম্মদ মারজুক হায়দার জাহিন (১৬), একই উপজেলা গোলাপনগর এলকার চান্দু শেখের ছেলে মিন্টু শেখ ওরফে মিন্টু বৈরাগী (২৭), মিরপুর উপজেলার সাহেবনগর গ্রামের আলাল উদ্দীনের ছেলে মহিদুল ইসলাম (১৭) ও কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দমদমা গ্রামের সমসের আলীর ছেলে বাদল। কুষ্টিয়ায় নিখোঁজদের মধ্যে তিনজন

র‌্যাবের দেওয়া তথ্য মতে, নিখোঁজ মোহাম্মদ মারজুক হায়দার জাহিন ভেড়ামারা পাইলট হাইস্কুলের ২০১০ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। ২০১৫ সালের ৪ সেপ্টেম্বরে সে নিখোঁজ হয়। এদিকে মিন্টু শেখ ওরফে মিন্টু বৈরাগী দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৫ সালের এসএসসি পরীক্ষায় ফেল করার পর আর পড়াশোনা করেনি। সেও একই বছরের ১৫ অক্টোবর নিখোঁজ হয়। অপরদিকে নিখোঁজ মিরপুর উপজেলার মহিদুল ইসলাম স্থানীয় সাতমাইল হামিদিয়া মাদরাসা থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করে। গত বছর ২ এপ্রিল সে নিখোঁজ হয়। নিখোঁজদের ব্যাপারে নিজ নিজ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা আছে।

এদিকে কুষ্টিয়ায় অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে আবু দাউদ পাপ্পু (২০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। এসময় একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি কাটা রাইফেল, তিনটি পিস্তলের গুলি, ২২টি রাইফেলের গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। আবু দাউদ হাসান পাপ্পু দৌলতপুর উপজেলার কাজীপুর দক্ষিণপাড়া এলাকার সরোয়ার উদ্দিন মণ্ডলের ছেলে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১২ এর অধিনায়ক (সিও) শাহাবুদ্দিন খান।

আরও পড়ুন- 

রংপুরে ৯ জনের কেউ নিখোঁজ নন

র‌্যাবের নিখোঁজ তালিকায় ঝিনাইদহের প্রতিবন্ধী, প্রবাসী ও নিহতদের নাম

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম