সাতক্ষীরার শ্যামনগরে দুই ছাত্র ১৩ দিন ধরে নিখোঁজ

সাতক্ষীরা প্রতিনিধি
২৩ জুলাই ২০১৬, ২০:৫৮আপডেট : ২৩ জুলাই ২০১৬, ২১:১১

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দুজন ছাত্র ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। খোঁজাখুঁজির পর তাদের না পেয়ে সাতক্ষীরা শ্যামনগর  থানায় জিডি করেছে তাদের পরিবার। জিডি নম্বর: ৪৩৬।

নিখোঁজ দুই ছাত্র হলো উপজেলার কৈখালী ইউনিয়নের পরানপুর গ্রামের আব্দুল জলিল গাজীর ছেলে স্থানীয় এ রউফ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র হাবিব হোসেন (১৬) ও তার চাচাতো ভাই শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র শাকিল হোসেন দোলন (১৭)।

নিখোঁজ

তাদের চাচা আব্দুল মাজেদ জানান, বাড়ির কাউকে না জানিয়ে হঠাৎ ওরা কোথায় চলে গেছে জানি না। আমরা তাদের উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছি, সবখানে খোঁজ খবর নিচ্ছি।

স্থানীয় কৈখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য পবিত্র কুমার মণ্ডল ঘটনার সত্যতা স্বীকার করেন।

এ ব্যাপারে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হকের কাছে জানতে চেয়ে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

/টিএন/

আরও পড়ুন:

‘নিখোঁজ’ ছানাউল্লাহ বাড়ি ফিরেছেন সাত মাস আগেই!

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী