ঝিনাইদহে জামায়াত-শিবির ও সাজাপ্রাপ্ত আসামিসহ ১২ জন গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
২৪ জুলাই ২০১৬, ০৪:০২আপডেট : ২৪ জুলাই ২০১৬, ০৪:০৮

ঝিনাইদহ ঝিনাইদহে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৪ কর্মী ও একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কোটচাঁদপুর থানার ডিউটি অফিসার এসআই অভিজিৎ জানান, রিমান্ডে থাকা আসামি আকরাম হোসেনের তথ্যের ভিত্তিতে থানা পুলিশ কোটচাঁদপুরের বিভিন্ন স্থানে গোপন অভিযান চালিয়ে জামায়াতের কর্মী দুধসারা মসজিদ পাড়ার নূর বক্স সরকারের ছেলে সালামত সরকার (৫২), একই গ্রামের আব্দুস সালামের ছেলে আতর আলী (৫৫), বলাবাড়ীয়া গ্রামের মোবারক আলীর ছেলে সালাম খান (৪০) এবং শিবিরকর্মী দয়ারামপুর গ্রামের শওকত আলীর ছেলে রজব আলীকে (২৭)  গ্রেফতার করে।
অপরদিকে কালীগঞ্জ থানার এসআই শুকুমার কুণ্ডু ও এএসআই মাহাবুব হোসেন অভিযান চালিয়ে আকমল হোসেন শেখ (৫৫) নামের এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছেন। তিনি বলিদাপাড়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে। জি আর ৩৩৪/২০০১ এর একটি মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
এছাড়া কামরুজ্জামান, আয়ুব হোসেন (৭৫), ইরাদ আলী (৭২), রিয়াজুল (২৮), সাইফুল ইসলাম (৫২) আনোয়ার মিয়া (৫৫) ও বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে। এরাই সবাই ওয়ারেন্টভুক্ত আসামি বলে পুলিশ জানায়। কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। এদের মধ্যে আকমল হোসেন শেখ একটি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
/এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের