কুড়িগ্রামে বিপদসীমার ওপরে ধরলা-ব্রহ্মপুত্র, বন্যায় ২ শিশুর মৃত্যু

আরিফুল ইসলাম
৩১ জুলাই ২০১৬, ০০:৪৮আপডেট : ৩১ জুলাই ২০১৬, ০০:৫৪

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি এখনও কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৮২ সেন্টিমিটার ও ধরলা নদীর পানি ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বন্যা পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। এখনও দুর্ভোগে দিন কাটাচ্ছেন জেলার ৯ উপজেলার ৬ লাখ বানভাসী মানুষ।
এদিকে, সদরের পাঁচগাছি ইউনিয়ন ও নাগেশ্বরী উপজেলার হাছনাবাদ ইউনিয়নে বন্যার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানান, পাঁচগাছী ইউনিয়নের কলেজপাড়া গ্রামের সাথী (৮) নামের এক শিশু কলাগাছের ভেলা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয়।  শনিবার সকালে তার মৃতদেহ পানির ওপর  ভেসে উঠে।  এছাড়া, নাগেশ্বরী উপজেলার হাছনাবাদে সোলায়মান আলীর মেয়ে খাদিজা (৮) শনিবার সকালে পানিতে ডুবে মারা যায়।   এ নিয়ে বন্যায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা শিশুসহ ৪ জনে দাঁড়ালো।
অন্যদিকে, চিলমারী উপজেলার রানীগঞ্জে একটি সংযোগ সড়কের ৩০ মিটার ভেঙে নতুন করে তলিয়ে গেছে ৫টি গ্রাম।  বারো দিন ধরে বন্যায় দুর্ভোগ বেড়েছে বাঁধ ও উঁচুস্থানে আশ্রয় নেওয়া দুর্গতদের।  খাদ্যের পাশাপাশি বিশুদ্ধ খাবার পানিরও তীব্র সঙ্কট দেখা দিয়েছে। জেলায় বন্যার্তদের জন্য ৮৫টি মেডিক্যাল টিম কাজ করলেও তাদের দেখা না পাওয়ার অভিযোগ করেছেন দুর্গতরা।
জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন জানান,  বন্যা দুর্গতের মাঝে এখন পর্যন্ত ৫৭৫ টন চাল ও সাড়ে ১৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। নতুন করে আরও ৫০০ টন চাল ও ১৮ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারিভাবে জেলায় ৫৩টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। যেখানে আশ্রয় নিয়েছেন ৩ হাজার ৬৮৪ জন। 

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ১৫ সেন্টিমিটার কমে বিপদসীমার ৮২ সেন্টিমিটার ও ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ১৬ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কমতে শুরু করেছে তিস্তা, দুধকুমারসহ অন্যান্য নদীর পানি।

অারও পড়তে পারেন:  কুমিল্লায় অস্ত্র কারখানার সন্ধান, র‌্যাবের অভিযানে আটক ৩

/এমও/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান