কুবিতে ছাত্রলীগের সংঘর্ষে নিহতের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি

কুমিল্লা প্রতিনিধি
০১ আগস্ট ২০১৬, ১৩:৩৮আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১৩:৪৩

কুমিল্লা-বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে এক ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কুন্ডু গোপী দাসকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য সচিব প্রক্টর আইনুল হক ও সদস্য ব্যবসা শিক্ষা অনুষদের ডিন ড. আহসান উল্লাহ । এদিকে হলে অস্ত্র উদ্ধারে পুলিশের তল্লাশি চলছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সূত্র জানায়, শোকাবহ আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলনকে কেন্দ্র করে ছাত্রলীগের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আলিফ ও ছাত্রলীগ নেতা ইলিয়াস সবুজ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৬ জন আহত হন। ইলিয়াস সবুজ গ্রুপের গুরুতর আহত গুলিবিদ্ধ খালেদ সাইফুল্লাহকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ছাত্র খালেদ সাইফুল্লাহ কবি নজরুল হল ছাত্রলীগের সাংগঠনিক সস্পাদক এবং মার্কেটিং বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। আহত ৫ জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে হলে অস্ত্র উদ্ধারে পুলিশের তল্লাশি চলছে। ঘটনাস্থলে কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন উপস্থিত রয়েছেন। এছাড়া ছাত্র-ছাত্রীরা হল ছাড়তে শুরু করেছেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুজিবুর রহমান জানান, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ একজন নিহতের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে প্রশাসনিক কার্যক্রম চলবে। এছাড়া, ছাত্রদের ১১টা ও ছাত্রীদের ২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের