বন্যার্তদের ত্রাণ নিশ্চিত করার চেষ্টা অব্যাহত রয়েছে: ফারুক খান

লালমনিরহাট প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৬, ১৭:২০আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১৭:২৫

মুহাম্মদ ফারুক খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে বন্যা কবরিত এলাকায় পানিবন্ধী মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত রযেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক বাণিজ্যমন্ত্রী কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান।

বুধবার দুপুরে লালমনিরহাটের সদর উপজেলার কুলাঘাটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

ফারুক খান বলেন, আগস্ট শোকের মাস। শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সারাদেশে প্রাকৃতিক দুর্যোগের খবর প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে। ফলে তাঁর নির্দেশে পর্যপ্ত ত্রাণ সুবিধা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। 

এখন মানুষ আর ত্রাণ চায় না দাবি করে তিনি আরও বলেন, বন্যা সমস্যায় স্থায়ী সমাধান হিসেবে নদী খনন ও নদী শাসনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকার নতুন চিন্তা-ভাবনা করছে। আশা করি আগামীতে এ এলাকায় আর কোনও সমস্যা থাকবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন- লালমনিরহাট-কুড়িগ্রাম সংরক্ষিত আসনের সাংসদ অ্যাডভোকেট সফুরা বেগম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, কুলাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহাতাব আলী, ইউপি চেয়ারম্যান ও প্রধান শিক্ষক ইদ্রিস আলী প্রমুখ।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম, হাতীবান্ধার সানিয়াজান, গোড্ডিমারী, সিন্দুর্ণা, ডাউয়াবাড়ী, পাটিকাপাড়া, কালীগঞ্জের তুষভান্ডার, কাকিনা, ভোটমারী, আদিতমারীর মহিষখোচা, লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা, রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়ন তিস্তা নদীর ঢলে বন্যায় অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

এছাড়া পাটগ্রামের শ্রীরামপুর, বুড়িমারী এবং লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ও কুলাঘাট ইউনিয়নের প্রায় ১৮ হাজার মানুষ পানিবন্দী হয়ে আছে। বর্তমানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বন্যাদুর্গত এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দেছে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম