হিলি সীমান্তে দুই বাংলাদেশি কিশোরকে আটক বিএসএফের

হিলি প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৬, ২৩:০৫আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ২৩:৪৬

আটক ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের দায়ে সুমন (১৬) ও ফয়সাল (১৫) নামের দুই বাংলাদেশি কিশোরকে আটক করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
শুক্রবার বিকেলে ওই দুই কিশোরকে ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শোভায়ন অবজারভেশন হোমে ( শিশু সংশোধনাগার ) হস্তান্তর করে সে দেশের পুলিশ।
এর আগে বৃহস্পতিবার সকালে বাসে তল্লাশী চালিয়ে হিলি সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে প্রবেশ করার দায়ে দুই কিশোরকে আটক করেন বিএসএফ সদস্যরা।
আটক দুই কিশোর হলো নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার দৌকাদি এলাকার কেরারকান্দি গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সুমন হোসেন (১৬) এবং গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার মুন্সিপাড়া গ্রামের কাঞ্চন শিকদারের ছেলে ফয়সাল শিকদার (১৫)।
ভারতের বালুরঘাট শোভায়ন অবজারভেশন হোমের কো-অর্ডিনেটর সুরুজ দাস জানান,  বৃহস্পতিবার হিলি সীমান্ত দিয়ে অবৈধপথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে সুমন ও ফয়সাল নামের ওই দুই কিশোর।  পরে তারা হিলি থেকে বাসযোগে বালুরঘাট রওনা দেন। যাওয়ার পথে হিলি  ক্যাম্পের সামনে বিএসএফ সদস্যরা বাসে তল্লাশী চালিয়ে তাদের আটক করেন। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ শুক্রবার বিকেলে পুলিশ ওই বাংলাদেশি দুই কিশোরকে বালুরঘাট শোভায়ন অবজারভেশন হোমের কাছে হস্তান্তর করেন।
তবে বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার সিরাজুল ইসলাম জানান, বাংলাদেশি দুই কিশোর অবৈধপথে ভারতে গিয়ে বিএসএফের হাতে আটক হওয়ার বিষয়টি তার জানা নেই। বিষয়টি বিএসএফ বা কিশোরদের পরিবারের পক্ষ থেকেও জানানো হয়নি বলে জানান তিনি। বিষয়টি জানলে হয়তো বিএসএফের  সঙ্গে কথা বলে তাদের ফেরত নেওয়ার ব্যবস্থা করা যেতো।

 আরও পড়তে পারেন: ৫টির বেশি সিম নয়, নতুন গ্রাহকদের জন্য

/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ