সন্দেহভাজন জঙ্গির বাবা-মা ডিবি হেফাজতে

সাভার প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৬, ০২:২৪আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ০৮:২২

সাভার আশুলিয়ায় এক বছর ধরে নিখোঁজ ও সন্দেহভাজন জঙ্গি আবদুর রহমান মাসুদের বাবা মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় নিজ বাড়ি তাদের থেকে আটক করা হয়।
মাসুদের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার নাগড়পুর থানার পালাগ্রাম এলাকায়। বর্তমানে মাসুদ সিরিয়ায় থেকে বাংলাদেশে আইএস পরিচালনায় সহযোগিতা করছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এমন সন্দেহে তার বাবা আব্দুল মালেক ও মা মমতাজ বেগমকে আটকের পর ডিবি হেফাজতে নেওয়া হয়।
এ ব্যপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার আব্দুল মালেকের ছেলে মাসুদ ২০১৫ সালে মিলিটারি ইনিস্টিটিউট অব সায়েন্স টেকনোলজি (এমআইএসটি) বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রিক্যালে পড়াশোনা শেষ করে। এরপর গত ৫ জুলাই ২০১৫ তারিখে সে নিখোঁজ হয়। এ ঘটনায় ওই দিন তার বাবা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। সেই নিখোঁজ তালিকার ভিত্তিতে তদন্ত করা হলে তার জঙ্গি সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিক ধারণা পাওয়া যায়।
তিনি আরও বলেন, ২০১৫ সালের জুলাই মাসে সিরিয়া পালিয়ে যায় মাসুদ। পরে সিরিয়ার জঙ্গি সংগঠন আইএস-এর সঙ্গে যুক্ত হয়। বর্তমানে সে সিরিয়ায় অবস্থান করছে বলে জানা গেছে। বিষয়টি আরও খতিয়ে দেখার জন্যই তার বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদের আটক করা হয়। এছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে মিলে বিষয়টি তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম