৭২-এর সংবিধান পুনর্বহাল হলে জঙ্গিবাদ-সাম্রাজ্যবাদের পরাজয়

বরিশাল প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৬, ০৩:০৯আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ০৪:৩৩

বরিশালে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন বাংলাদেশের জন্ম হয়েছে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর দাঁড়িয়ে। বাহাত্তরের সংবিধান পুনর্বহাল করা হলে জঙ্গিবাদ ও সাম্রাজ্যবাদ পরাজিত হবে। বরিশালে ওয়ার্কার্স পার্টি আয়োজিত  এক কর্মসূচিতে এ কথা বলেছেন বক্তারা।

‘জঙ্গিবাদ,সাম্রাজ্যবাদ প্রতিহত কর-সর্বস্তরে জনগণের ঐক্য গড়ো’ এই স্লোগান নিয়ে জঙ্গিবাদ-সাম্র্রাজ্যবাদ প্রতিহত করার জন্য রাষ্ট্রীয় চার মূলনীতির ভিত্তিতে ৭২-এর সংবিধান পুনর্বহালের দাবিতে বরিশাল নগরীতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও মিছিল করেছে জেলা ও মহানগর ওয়ার্কার্স পার্টি। শনিবার  নগরীর সদর রোডে এ কর্মসূচি পালিত হয়।

জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এ্যাড. শেখ  টিপু সুলতান,  অধ্যাপক মন্টু লাল কুণ্ডু, টি.এম.শাহজাহান, কে.এম বজলুর রহমান মিন্টু, সেলিম চৌকিদার, জেলা কমিউনিস্ট পার্টির সভপতি এ্যাড. আবুল কালাম আজাদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন,বাংলাদেশের জন্ম হয়েছে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মূল্যবোধের ওপর দাঁড়িয়ে। মুক্তিযুদ্বের সশস্ত্র সংগ্রামের ঘোষণা ছিল ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রের ভিত্তিতে রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা।

তারা বলেন, ৭২-এর সংবিধান আমাদের শাসনতন্ত্র। তাই আমরা রাষ্ট্রদর্শন  দাঁড় করিয়েছিলাম চার মূলনীতির ওপর। রাষ্ট্রকে সেক্যুলার রাষ্ট্র হিসাবে আমরা চেয়েছি। স্বাধীনতার ৪৫ বছর অতিক্রান্ত হলেও মুক্তিযুদ্বের চেতনায় রচিত সংবিধানকে বার বার বিতর্কিত করা হয়েছে। আর সে কারণে সৃষ্টি হয়েছে ধর্মান্ধ প্রতিক্রিয়াশীল জঙ্গিবাদী শক্তি।

বাহাত্তরের সংবিধানের চার  মূলনীতির ওপর ভিত্তি করে জাতিকে নতুন করে দাঁড় করাতে হবে। তাহলে জঙ্গিবাদ-সাম্রাজ্যবাদ পরাজিত হবে বলে মনে করেন বক্তারা।

পরে তারা  একটি বিক্ষোভ মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

এপিএইচ/

আরও পড়ুন:

বাণিজ্যিক প্রতিষ্ঠান অপসারণে তাড়াহুড়ো নয়: মেয়র আনিসুল হক

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম