বিএনপির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছে ফেনীর ১৫ জন

ফেনী প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৬, ০১:০৪আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ০১:০৮

ফেনী বিএনপির সদ্য ঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে চেয়ারপারসন খালেদা জিয়াসহ ফেনীর ১৫ নেতা স্থান পেয়েছেন। কমিটিতে চেয়ারপারসনের উপদেষ্টা বিশিষ্ট শিল্পোদ্যক্তা আবদুল আউয়াল মিন্টুকে ভাইস চেয়ারম্যান, সাবেক পররাষ্ট্র সচিব রিয়াজ রহমান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক জয়নাল আবদীন ভিপি উপদেষ্টা কমিটিতে রয়েছেন।
ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমদ মজুমদার সহ-সাংগঠনিক সম্পাদক, নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমদ সহ-দপ্তর সম্পাদক ও রেহানা আক্তার রানু সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদ পেয়েছেন।
এছাড়া সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমদ মিষ্টার ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে বিএনপি প্রার্থী তাবিথ মোহাম্মদ আউয়াল,পরশুরাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেব ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা মশিউর রহমান বিপ্লব, কেন্দ্রীয় শ্রমিক দল নেতা আবুল কাসেম চৌধুরী, মহিলা দল নেত্রী শাহেনা আক্তার শানু সদস্য পদে রয়েছেন।

/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান