রাজশাহীতে শিবিরকর্মীসহ ৩৫ জন কারাগারে

রাজশাহী প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৬, ২১:২৬আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ২১:৩১

 আটক রাজশাহীতে পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযানে অস্ত্রসহ ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ হায়দার আলী ওরফে আমিনুল (৩৫) নামে এক দুর্ধর্ষ শিবির ক্যাডারকে আটক করেছে র‌্যাব। বিকেলে আমিনুলসহ অন্যদের কারাগারে পাঠানো হয়েছে।
র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী নগরীতে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে মেহেরচন্ডী এলাকায় কয়েকজন সন্ত্রাসী বৈঠক করছে-এমন  সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর স্কোয়াড্রন লিডার কেবিএম মোবাশে^র রহিমের নেতৃত্বে অভিযান চালিয়ে একটি জাপানি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও একটি মোবাইল সেটসহ শিবির ক্যাডার আমিনুলকে আটক করা হয়। তবে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আমিনুল নাশকতা ঘটানোর পরিকল্পনার কথা স্বীকার করেছে। আর এ ঘটনায় তার বিরুদ্ধে নগরীর মতিহার থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
এদিকে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, মহানগরীতে অভিযান চালিয়ে পাঁচ শিবিরকর্মীসহ ৩৪ জনকে গ্রেফতার করে বিকেলে কারাগারে পাঠানো হয়েছে। এদের মধ্যে গ্রেফতার শিবিরকর্মীরা হলেন, নগরীর  ছোটবনগ্রাম উত্তরপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে মারুফুজ্জামান (৩১), রোকনুজ্জামান (২৪) ও রায়হানুজ্জামান (২২), হড়গ্রাম নতুনপাড়া এলাকার মৃত আবদুল লতিফের ছেলে এসএম শাহরুজ্জামান ওরফে রিংকু (৩২) এবং বাগেরহাটের কচুয়া উপজেলার বাধল এলাকার তৈয়বুর রহমানের ছেলে কামরুজ্জামান (২২)। 
আরও পড়ত পারেন: দেশের ক্ষতি হয় এমন সংবাদ না পরিবেশনের অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর

/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম