ইতিহাস বিকৃতির অভিযোগে বাঘাইছড়িতে শিক্ষিকা বরখাস্ত, দুই শিক্ষা অফিসার প্রত্যাহার

রাঙামাটি প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৬, ১১:০৫আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১১:০৮

রাঙ্গামাটি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্নপত্রে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে এক শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত ও দুই শিক্ষা কর্মকর্তাকে প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে অভিযুক্ত দুই শিক্ষা কর্মকর্তাকে প্রত্যাহার করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে অনুরোধ জানানো হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষিকা নেলি চাকমা শিজকমূখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। আর প্রত্যাহার করে নেওয়া শিক্ষা অফিসরার হলেন- উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মো. আবদুল করিম ও সহকারি উপজেলা শিক্ষা অফিসার রাপ্রুচাই মারমা। একই সঙ্গে তারা যথাক্রমে পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে সংযুক্ত করা হয়।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন সোমবার অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিষয়টি জানার পরই তিনি সকাল ১০টার মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের হাজির হওয়ার নির্দেশ দেন। পরে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন।

তিনি আরও জানান, এই ধরনের ধৃষ্টতাপূর্ণ আচরণের অবশ্যই শাস্তি হওয়া দরকার। এখানে ছাড় দেওয়া যায়না। এ জন্য অভিযোগ সরেজমিন তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান এস এম জাকির।

গত রবিবার উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি’ বিষয়ের ৪১ নম্বর প্রশ্নে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে প্রশ্নপত্র তৈরি করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে লেখালেখি হলে বাংলা ট্রিবিউন এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। ‘রাঙামাটিতে প্রাথমিক স্কুলের প্রশ্নপত্রে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি’ শিরোনামে ওই প্রতিবেদনের সূত্র ধরে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জেলা পরিষদ।

জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে প্রশ্ন প্রনয়নকারি শিক্ষিকা নেলি চাকমাকে সাময়িক বরখাস্ত, পরীক্ষা কমিটির সভাপতি ও উপজেলা শিক্ষা অফিসার মো. আবদুল করিম ও পরীক্ষা কমিটির সদস্য সচিব ও সহকারি শিক্ষা অফিসার রাপ্রুচাই মারমাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাঘাইছগি থেকে প্রত্যাহার করে জেলা পরিষদে সংযুক্ত করা হয়। একই সাথে এই দুই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতর মহাপরিচালককে অনুরোধ জানানো হয়।

/এসএনএইচ/
আরও পড়ুন:

অনুসন্ধানী প্রতিবেদন পড়ে ‘মফিজ’ বনে গেলাম: এডিসি ছানোয়ার

ডার্কনেটে চলছে ‘রাহমানী-আওলাকি’র দাওয়াত!

এবার ‘সজীব ওয়াজেদ জয় লীগ’!

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান