যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৩ কোটি টাকা মূল্যের যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনও চোরাচালানীকে আটক করতে পারেনি বিজিবি।
সোমবার রাতে মালামাল আটক করলেও গণনা এবং সঠিক হিসাব-নিকাশ শেষে বৃহস্পতিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের হাবিলদার ঔরঙ্গীর হোসেন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি প্রচুর পরিমাণে ভারতীয় গাড়ির যন্ত্রাশের একটি চালান সীমান্ত পার হয়ে শার্শার নাভারণ বাজারের ওপর দিয়ে যশোরে উদ্দেশ্যে আনা হচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৩কোটি টাকা মূল্যের ভারতীয় গাড়ির যন্ত্রাংশ জব্দ করা হয়। আটক মালামাল যশোর কাষ্টমসে জমা দেওয়া হয়েছে।ধারণা করা হচ্ছে, করফাঁকির জন্য যন্ত্রাংশগুলো গোপনে আনা হয়েছে।
আরও পড়তে পারেন: ‘আমি নিশ্চল হয়ে গেলাম’
/এমএসএম/








