‘আমি নিশ্চল হয়ে গেলাম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০১৬, ১৭:১৫আপডেট : ১২ আগস্ট ২০১৬, ২৩:৪৫

হলি আর্টিজান বেকারি (ফাইল ছবি) গুলশান হামলার সময় এবং পরে জঙ্গিদের হত্যাযজ্ঞের ভয়াবহতা দেখে অনেকেই হতভম্ব হয়ে গিয়েছিলেন। যারা জিম্মি ছিলেন তারাও ছিলেন প্রাণ সংশয়ে। এমনটাই জানিয়েছেন গুলশান হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের একজন ভারতের নাগরিক সাত প্রাকাশ। আদালতে সাক্ষী হিসেবে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তিনি ঘটনার বর্ণনা দেন।
জবানবন্দিতে তিনি বলেন, ‘রাত সাড়ে ৮টার সময় আমি রেস্তোরাঁর ভেতরে সামনের দিকে মুখ করা একটি টেবিলে বসেছিলাম। খাবার অর্ডার করে এক বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ আমি দুই তিনজন ছেলেকে দেখতে পাই। তারা ধাক্কাধাক্কি করে রেস্টুরেন্টের প্রধান গেট দিয়ে ঢুকছিল। এমন সময় আমি একটা শব্দ শুনতে পাই, যা আমার কাছে বোমার শব্দের মতো মনে হলো। হঠাৎ ছয় সাতজন রেস্টুরেন্টের দিকে দৌড়ে এলেন। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। নিশ্চল হয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যেই আমি গুলির শব্দ শুনতে পাই। একজনকে পড়ে যেতে দেখলাম। একই সময়ে  ‘আল্লাহু আকবার’ ধ্বনি শুনতে পেলাম। আমি একটি পিলারের আড়ালে লুকানোর চেষ্টা করলাম।’

/এসটি/এপিএইচ/

আরও পড়ুন:

হত্যার পর মোবাইলে খবর পড়ে হামলাকারীরা

‘ভাইয়েরা তাদের নিয়ে গর্বিত’

তাহমিদ-হাসনাতকে নিয়ে যা যা বললেন সাত প্রকাশ

ইংরেজি জবানবন্দির একটি বাক্য বাংলায়

মিডিয়া বা পুলিশের কাউকে চেনেন?

‘ইয়েস, আমি বাঙালি’

মোবাইলগুলো কেড়ে নেয় হামলাকারীরা

ছেড়ে দেওয়ার আকুতি জানিয়েছিলেন নারীরা

তাহমিদের হাতে কোরআন শরিফ দেয় এক হামলাকারী

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের ওপর ভরসা কমছে, নতুন করে ভাবছে বিশ্ব
যুক্তরাষ্ট্রের ওপর ভরসা কমছে, নতুন করে ভাবছে বিশ্ব
হন্যে হয়ে ‘নম্বর নাইন’ খুঁজছেন ডুলি, কিন্তু...
হন্যে হয়ে ‘নম্বর নাইন’ খুঁজছেন ডুলি, কিন্তু...
দেশের বাজারে ভারতীয় ও রোহিঙ্গা ইলিশ: ২৫২ টাকায় কিনে পদ্মার বলে ১৮০০ টাকায় বিক্রি
দেশের বাজারে ভারতীয় ও রোহিঙ্গা ইলিশ: ২৫২ টাকায় কিনে পদ্মার বলে ১৮০০ টাকায় বিক্রি
আমদানি -নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
আমদানি -নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত