শিক্ষানীতি বাতিলের দাবি না.গঞ্জ হেফাজত ইসলামের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৬, ০২:০৬আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ০২:২২

নারায়ণগঞ্জে হেফাজত ইসলামের মহাসমাবেশ প্রণয়নকৃত বর্তমান শিক্ষানীতি বাতিলের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ হেফাজত ইসলাম। শুক্রবার বিকেলে শহরের ডিআইটি চত্ত্বরে ‘জঙ্গী, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে’ আয়োজিত এক মহাসমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে সরকারকে কওমী মাদ্রাসা নিয়ে কোনও ধরনের ষড়যন্ত্র না করার পরামর্শ দেওয়া হয়। নেতারা বলেন, সাম্রাজ্যবাদী শক্তি ইসলামকে ধংস করতে বিশেষ মিশন শুরু করেছে। আর সরকার যদি মিশনের অংশ হিসেবে কওমী মাদ্রাসা বন্ধ কিংবা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে করে দেশের তৌহিদী জনতা তার প্রতিরোধ করবে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর ও ঢাকা মহানগরের আহবায়ক নূর হোসাইন কাশেমী বলেছেন, সাম্রাজ্যবাদী শক্তি ইসলামকে ধংস করার মিশনে নেমে উঠেছে। সেটা বাস্তবায়ন করতে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও মিশন শুরু করেছে। তাই হেফাজতে ইসলাম এগিয়ে এসেছে। শরীরে রক্তবিন্দু থাকতে সেই সাম্রাজ্যবাদীদের দমিয়ে শান্তি ফিরিয়ে আনতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষানীতির মাধ্যমে কওমী মাদ্রাসার লাগাম টেনে ধরার চেষ্টা চলছে। এটা হলে দেশের তৌহিদী জনতা মেনে নেবে না। তখন বৃহত্তর আন্দোলন শুরু হবে।

নারায়ণগঞ্জে হেফাজত ইসলামের মহাসমাবেশ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশকে রক্ষা করতে ও সন্ত্রাস জঙ্গিবাদ রুখতে  হেফাজত ইসলাম প্রয়োজন। হেফাজত ইসলাম সন্ত্রাস জঙ্গিবাদ পছন্দ করে না। তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় কিন্তু সেটা সন্ত্রাসী জঙ্গিবাদের মধ্য দিয়ে না। হেফজত ইসলামে কর্মীরা প্রয়োজনে রক্ত দিয়ে বাংলাদেশ রক্ষা করবে। নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদের খতিব জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বায়ক মাওলানা আবদুল আউয়ালের সভাপতিত্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন- মহানগর হেফাজতে ইসলাম বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, মুফতি আনিস আনসারী ও মুফতি হারুনুর রশিদ, হেফাজত নেতা আবদুল কাদের, সাখাওয়াত হোসেন, আবদুল কাদির, আতাউল হক সরকার, বদরুল আলম সিলেটি, তৈয়্যব আল হোসাইন, বশিরউল্লাহ, মহিউদ্দিন খান, হারুনুর রশিদ, আবুল হাশেম, ইসমাইল আব্বাসি, নাছিরউদ্দিন, আবু বকর, জমিসউদ্দিন আল হাবিব, ওবায়দুল কাদের নাদভী, আবদুর রহমান, হাবিবুর রহমান, কবির হোসাইন, রহমতউল্লাহ বুখারী, মীর সাহয়াদুল্লাহ প্রমুখ।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের