রাজশাহীর গোদাগাড়ী পৌর জামায়াতের রোকন ফাতেমা বেগমকে (৪৮) মঙ্গলবার বিকেলে নাশকতার মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে পৌরসভার মহিশালবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ খান বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি জানান, ফাতেমার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তিনি গোদাগাড়ী পৌরসভার মহিশালবাড়ী এলাকার নূরুল ইসলামের স্ত্রী এবং মহিশালবাড়ী দারুল উলুম মহিলা মাদ্রাসার সহকারী শিক্ষক।
এপিএইচ/
আরও পড়ুন:
জিয়াউর রহমান আমাদের দুই বোনকে দেশে আসতে দেননি: শেখ হাসিনা








