জিয়াউর রহমান আমাদের দুই বোনকে দেশে আসতে দেননি: শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৬, ১৮:০৬আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ১৯:১৫

মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশে আসতে চেয়েছিলাম। কিন্তু সে সময় ক্ষমতায় থাকা জিয়াউর রহমান আমাদের দুই বোনকে দেশে ফিরতে দেননি। এমনকি দেশে ফেরার পর তদানীন্তন শাসকরা ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতেও আমাকে ঢুকতে দেয়নি।’ এ অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার শোকাবহ ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে এসব মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় শোকদিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাবা-মা-ভাইদের হারানোর স্মৃতিচারণ করতে গিয়ে শোকাতুর হয়ে পড়েন প্রধানমন্ত্রী। হৃদয় মথিত বেদনায় এসময় তার চোখে ছিল জল। আবেগে কণ্ঠ ছিল বাষ্পরুদ্ধ।
তিনি বলেন, দেশে ফিরে ধানমণ্ডির ৩২ নম্বরের বাসায় যেতে চেয়েছিলাম। বলেছিলাম মিলাদ পড়বো, দোয়া করবো। জিয়াউর রহমান তখন রাষ্ট্রপতি। তিনি আমাকে বাসায় ঢোকার অনুমতিও দেননি।
এ সময় তিনি ৭৫ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ঘটনার আবেগঘন বর্ণনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে বাংলাদেশের সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করে যাচ্ছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,‘যে মানুষগুলোর জন্য আমার বাবা-মা-ভাইসহ পরিবার সদস্যরা জীবন দিয়ে গেছেন আমি শুধু তাদের ভাগ্যের পরিবর্তন দেখতে চাই। এটা ছাড়া আমার আর কোনও আকাঙ্ক্ষা নাই।’
/এবি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী