কিশোরগঞ্জে ইমাম হত্যার দায় স্বীকার

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৬, ২১:১৯আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ২২:১৮

ইমাম মিজানুর রহমান খোকন কুলিয়ার চর এলাকার কোনাপাড়া পাঞ্জেগানা মসজিদের ইমাম মিজানুর রহমান খোকনকে খুন করা হয়েছে । পুলিশের দাবি এ ঘটনায় ওই এলাকার প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী ময়না বেগম ( ২৬)  হত্যার ঘটনা স্বীকার করেছে ।
মঙ্গলবার ময়না বেগমকে এ বিষয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার রাতেই নিহতের ভাই নূরুল হক বাদী হয়ে কুলিয়ারচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মিজানুর রহমানকে হত্যার পর ময়না বেগম তার ভাই মনির হোসেনকে খবর দেন। মনির এসে রাতেই মরদেহ গুম করতে বস্তায় ভরে  মোটরসাইকেলে নিয়ে যাওয়ার সময় এলাকার এক লোক দেখে ফেলেন। পরে ওই লোক  চিৎকার শুরু করলে মরদেহ ফেলে রেখেই পালিয়ে যায় মনির। খবর পেয়ে গভীর রাতে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পরে সোমবার রাতে ময়না বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করে সে।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান বলেন, ময়না আমাদের কাছে ইমাম মিজানুর রহমান খোকনকে হত্যার কথা  স্বীকার করেছে। তবে হত্যার সঙ্গে আর কেউ জড়িত ছিল কিনা তার তদন্ত চলছে।

ময়না বেগমকে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে মঙ্গলবার কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম