সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চাঁদপুর প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৬, ১৭:৩৫আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১৭:৩৮

এহসানুল হক মিলন চাঁদপুরে সরকারি কাজে বাধা দেওয়া ও সরকারি মালামাল নষ্টের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনসহ ২১জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার দুপুর আড়াইটায় চাঁদপুরের অতিরিক্ত দায়রা জজ মামুনুর রশিদ এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার তদারককারী অ্যাডভোকেট হেলাল উদ্দিন এ তথ্য জানান।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, কচুয়া উপজেলা যুবদলের সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলাল কারাবন্দি অবস্থায় মারা যাওয়ার ঘটনার প্রতিবাদে ২০১৩ সালের ১৯ অক্টোবর শনিবার উপজেলা বিএনপি সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। এদিন উপজেলার ঘাগড়া এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে ৬৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৪/২০১৩। এ মামলায় সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনসহ ২১জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। অবশ্য মামলার অন্য আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে আছেন।
/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের