কয়লা পরিবহনে নৌপথের জীববৈচিত্র্য ও ডলফিনের ক্ষতির আশঙ্কা: সমীক্ষা প্রতিবেদন

খুলনা প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৬, ২২:৫৫আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ২২:৫৮

সুন্দর বনের নৌপথ

রামপাল তাপ বিদ্যুৎ প্রকল্পের কয়লা সুন্দরবনের মধ্য দিয়ে পরিবহনে জীববৈচিত্র্যের ক্ষতি সংক্রান্ত সমীক্ষা প্রতিবেদন বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। সমীক্ষা প্রতিবেদনে সুন্দরবনের মধ্য দিয়ে কয়লা পরিবহনের জন্য ৩টি নৌপথ ব্যবহার ও ১৩টি নির্দেশনার মেনে চলার সুপারিশ করা হয়েছে। ৩টি ধাপে এই সুপারিশ বাস্তবায়নের কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি পশুর নৌপথে কয়লা পরিবহনে জীববৈচিত্র্যসহ ডলফিনের ক্ষতি হওয়ার আশঙ্কা করা হয়েছে।

বাংলাদেশ-ভারত মৈত্রী পাওয়ার কোম্পানি লি. (বিআইএফপিসিএল) এর ব্যবস্থাপনায় বৃহস্পতিবার দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন বাংলাদেশ-ভারত মৈত্রী পাওয়ার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর উজ্জল ভট্টাচার্য ও সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস -এর ডিইডি মালেক খান। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক ও বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তফা কামালসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিবেদনে সুপারিশকৃত নৌপথ ৩টি হচ্ছে- পশুর নৌপথ (ফেয়ারওয়ে থেকে হিরণপয়েন্ট-আকরাম পয়েন্ট-হাড়বাড়িয়া-মংলা হয়ে রামপাল), শেবসা নৌপথ (ফেয়ারওয়ে থেকে হিরণপয়েন্ট-আকরাম পয়েন্ট-চুনকুরি-চালনা হয়ে বিদ্যুৎ কেন্দ্র)ও মোংলা-ঘাষিয়াখালী নৌপথ (ফেয়ারওয়ে বয়া থেকে বলেশ্বর, ঘাষিয়াখালী-মোংলা-পশুর-মোংলা বন্দর হয়ে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র)।

এপিএইচ/

আরও পড়ুন:

মানবতাবিরোধী অপরাধ নয়, কিস্তি না দেওয়ায় সাঈদীর প্লট বাতিল

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম