ভারতীয় জ্বালানিবাহী যান কিছুদিন বাংলাদেশের ওপর দিয়ে যাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৬, ০৯:২৭আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ০৯:২৭

ভারত ও বাংলাদেশ আসাম থেকে জ্বালানি তেলবাহী ভারতীয় ট্রাক-ললি আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ত্রিপুরায় যাতায়াত করার জন্য বাংলাদেশের সড়ক ব্যবহারের অনুমতি পেয়েছে। বন্যার কারণে মানবিক অবস্থা বিবেচনা করে বাংলাদেশ সরকার ভারতীয় যানগুলোকে বাংলাদেশের সড়ক পথ ব্যবহারের অনুমতি দিয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুই দেশের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে সড়ক ও জনপথ অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং ভারতের পক্ষে ইন্ডিয়ান ওয়েল করপোরেশন লিমিটেডের (আইওসিএল) নির্বাহী পরিচালক এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সমঝোতা স্মারক অনুযায়ী, ভারতীয় জ্বালানিবাহী ট্রাক-লরি বাংলাদেশের তামাবিল সীমান্ত চেক-পোস্ট দিয়ে প্রবেশ করে সিলেট ও মৌলভীবাজারের প্রায় ১৪০ কিলোমিটার পথ অতিক্রম করে মৌলভীবাজার জেলার চাতলাপুর চেকপোস্ট দিয়ে বের হয়ে ত্রিপুরায় প্রবেশ করবে। ত্রিপুরায় জ্বালানি তেল সরবরাহের পর খালি যানবাহনগুলো আবার চাতলাপুর চেকপোস্ট দিয়ে প্রবেশ করে একই পথে ভারতে ফিরে যাবে।

উল্লেখ্য,উল্লিখিত সড়কের ব্যবহার ও রক্ষণাবেক্ষণের ব্যয় বাবদ নির্ধারিত ফি দিতে ভারত সম্মত হয়েছে। সূত্র: বাসস।

আরও পড়ুন- 

মানবতাবিরোধী অপরাধ নয়, কিস্তি না দেওয়ায় সাঈদীর প্লট বাতিল
অনেক অভিযোগ, তবু আমলে নিচ্ছে না বিএনপির হাই কমান্ড

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম