নওগাঁয় অটোরিক্সা-সিএনজি মালিক শ্রমিক সংঘর্ষে আহত ৭

নওগাঁ প্রতিনিধি
২০ আগস্ট ২০১৬, ১৮:৪৯আপডেট : ২০ আগস্ট ২০১৬, ১৮:৫২

নওগাঁ নওগাঁয় সিএনজি-বেবি ট্যাক্সি মালিক সমিতির লোকজনের সঙ্গে চার্জার-ভ্যান মালিক সমিতি ও  শ্রমিকদের সংঘর্ষে ৭  শ্রমিক আহত হয়েছেন। শনিবার শহরের পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অর্ধশতাধিক সিএনজি ও বেবিট্যাক্সি ভাঙচুর করা হয় বলে দাবি করেছেন সিএনজি-বেবি ট্যাক্সি মালিক সমিতির নেতারা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,সকাল থেকে শহরের প্রধান সড়কের পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে সিএনজি-বেবিট্যাক্সি স্টেশনের কাছে ব্যাটারিচালিত অটোরিক্সাকে ওই রাস্তা দিয়ে চলাচলে বাধা দিচ্ছিলেন সিএনজি-বেবিট্যাক্সি মালিক সমিতির লোকজন। এ নিয়ে অটোরিক্সা চালকদের সাথে সিএনজি-বেবি শ্রমিকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বেলা ১১টার দিকে সিএনজি-বেবি ট্যাক্সি শ্রমিকরা ওই রাস্তায় চলাচলকারী ছয়-সাতটি অটোরিক্সা ভাঙচুর করে।
এ ঘটনার জের ধরে দুপুর ১টার দিকে শহরের তাজের মোড় থেকে ব্যাটারিচালিত অটোচার্জার মালিক ও শ্রমিক সমিতির শতাধিক লোক সংঘবদ্ধ হয়ে লাঠি ও রড নিয়ে পুরাতন বাসস্ট্যাণ্ডে সিএনজি-বেবিট্যাক্সি স্টেশনে হামলা চালান। তারা সিএনজি ও বেবিট্যাক্সি ভাঙচুর শুরু করেন। এ সময় সিএনজি ও বেবিট্যাক্সি শ্রমিকরাও তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। আধা ঘণ্টা ধরে দু’পক্ষের মধ্যে চলা সংঘর্ষে সিএনজি-বেবিট্যাক্সি মালিক সমিতির ৭ পরিবহন শ্রমিক আহত হন। আর শতাধিক সিএনজি ও বেবিট্যাক্সি ভাঙচুর করা হয়েছে। পরে দাঙ্গা পুলিশ এসে লাঠিচার্জ করে দু’পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
সিএনজি-বেবি ট্যাক্সি মালিক সমিতির সভাপতি মাসুদ হোসেন বলেন, ব্যাটারিচালিত অটোরিক্সা মালিক-শ্রমিক সংগঠনের লোকজনের হামলায় রতন ইসলাম, স্বপন মণ্ডল, সামসুল হক, দুলু ও মন্টুসহ ৭ শ্রমিক আহত হয়েছেন। এছাড়া তাদের অর্ধশতাধিক সিএনজি ও বেবিট্যাক্সি ভাঙচুর করা হয়েছে বলে তিনি দাবি করেন। 

ব্যাটারিচালিত অটোরিক্সা মালিক সমিতির নেতা মিলন রহমান বলেন,সিএনজি-বেবিট্যাক্সি মালিক সমিতির লোকজন অটোরিক্সা ভাঙচুর শুরু করলে আমাদের লোকজন সেখানে বাধা দিতে গিলে তারা মারধর করতে শুরু করে। আমাদের লোকজন সিএনজি বা বেবিট্যাক্সি ভাঙচুর করেনি। 

সদর থানার (ওসি)তোরিকুল ইসলাম জানান, পুলিশ গিয়ে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। 

/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান