শিবগঞ্জে আ.লীগ সভাপতির বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ

বগুড়া প্রতিনিধি
২০ আগস্ট ২০১৬, ২১:৪৬আপডেট : ২০ আগস্ট ২০১৬, ২১:৪৬

বগুড়া বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হকের বিরুদ্ধে ৫০ লাখ টাকা মূল্যের পৌণে সাত শতক জমিসহ বসতবাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। তিনি ও তার লোকজন মালিককে বাড়ি ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যথায় জমির মালিককে মিথ্যা মামলায় জড়িয়ে জেলের ভাত খাওয়ানো ও হত্যার হুমকি দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শিবগঞ্জের বানাইল এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে ইব্রাহিম আলী পিটু।

তিনি অভিযোগে বলেন, আওয়ামী লীগ সভাপতির বাড়ির সামনে তার বাবা পৌণে ৭ শতক জমিতে তিনটি দোকানঘর নির্মাণ করে ভাড়া দেন। বাবার মৃত্যুর পর তিনি সেখানে পরিবার নিয়ে বসবাস করছেন। ওই সম্পত্তির দক্ষিণ পাশে প্রতিবেশী আবুল হাসনাত তার ১০ শতক জমি শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজিজুল হকের কাছে বিক্রি করেন। আজিজুল হক দক্ষিণ পাশের জমির মালিক হলেও তিনি উত্তর অংশে তার (পিটু) পৌণে ৭ শতক জমিসহ বসতবাড়ি দখলের চেষ্টা করছেন। দখল ছেড়ে দিতে তিনি নিজে ও তার লালিত সন্ত্রাসী তানজিদ রহমান প্লাবন, শাহ আলমসহ ১০/১২ জনকে দিয়ে প্রতিনিয়ত হুমকিধামকি দিচ্ছেন। এতে পরিবার-পরিজন নিয়ে আতঙ্কে দিনাতিপাত করছেন।

আজিজুল হককে একজন ভুমিদস্যু উল্লেখ করে তিনি বলেন, এ হুমকি ধামকির ব্যাপারে অভিযোগ নিচ্ছে না পুলিশ। তার আশঙ্কা যে কোনও সময় বাড়ি ও দোকানঘর ভেঙে দিয়ে তা দখল করা হতে পারে। তিনি এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে পিটুর স্ত্রী সালমা বেগম, তার মা জুলেখা বিবি, ভাই ইউসুফ আলী প্রামাণিক, ভাবী ফরিদা বেগম উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে আজিজুল হকের ভাতিজা তানজিদ রহমান প্লাবন জানান, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রতিপক্ষের উস্কানিতে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হচ্ছে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের