সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে মহিলা জামায়াতের এক রোকনসহ ৩১ জনকে আটক করা হয়েছৈ। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক মহিলা রোকনের নাম মোসলেমা খাতুন (৪৩)। তিনি সদর উপজেলার রায়পুর গ্রামের মাওলানা মোত্তসিম বিল্লাহর স্ত্রী। রবিবার রাতে নিজ বাড়ি থেকে পুলিশ মোসলেমা, তার স্বামী মোত্তাসিম বিল্লাহ (৫৩) ও একই গ্রামের সাইফুল্লাহর স্ত্রী আয়েশা খাতুনকে(৪৫) আটক করে।
আটক ব্যক্তিদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১৬ জন, কলারোয়া থানা থেকে তিন জন, তালা থানা তিন জন, কালিগঞ্জ থানা এক জন, শ্যামনগরে একজন, আশাশুনি থানা থেকে চার জন, দেবহাটা থানা এক জন ও পাটকেলঘাটা থানা থেকে দুই জনকে আটক করা হয়। এর মধ্যে জামায়াত-শিবিরের পাঁচজন নেতা-কর্মী রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এপিএইচ/
আরও পড়ুন:
মুক্তিযুদ্ধ ও জাতির জনককে নিয়ে কটূক্তি করলে যাবজ্জীবন








