মুক্তিযুদ্ধ ও জাতির জনককে নিয়ে কটূক্তি করলে যাবজ্জীবন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০১৬, ১৪:২৭আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১৮:১৭

মন্ত্রিসভা আইসিটি অ্যাক্টের চারটি ধারাকে (৫৪, ৫৫, ৫৬ ও ৫৭ ধারা) স্থানান্তর করে নতুন ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৬ খসড়ায় নীতিগত প্রাথমিক অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে বলা হয়েছে, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, আদালত থেকে মুক্তিযুদ্ধ বিষয়ে নিষ্পত্তি হওয়া বিষয়সমূহ এবং জাতির জনককে নিয়ে কটূক্তি করলে বা মদদ দিলে তা সাইবার অবরাধ বলে গণ্য হবে। এর শাস্তি হিসেবে সর্বোচ্চ যাবজ্জীবনসহ এক কোটি টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রেখে এ আইন প্রণয়ন করা হয়েছে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম।
তিনি বলেন, আইসিটি আইনে শাস্তির বিষয়ে অপর্যাপ্ততা থাকায় এই নতুন আইন করতে হয়েছে। এ আইনের আলোকে ডিজিটাল নিরাপত্তা এজেন্সি নামে একটি নতুন প্রতিষ্ঠান হবে। একজন মহাপরিচালক হবে এর প্রধান। এ আইনে ডিজিটাল, সাইবার সন্ত্রাস প্রতিরোধে সর্বোচ্চ ১৪ বছর এবং সর্বনিম্ন ২ বছর এবং সর্বোচ্চ এক কোটি অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

তিনি আরও বলেন, আইসিটি অ্যাক্টের যেসব ধারায় অসামঞ্জস্য রয়েছে সেগুলো সমন্বয় করে ডিজিটাল নিরাপত্তা আইনে অন্তর্ভুক্ত করার জন্য আইনমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শফিউল আলম বলেন, নতুন এ আইনে বিমান পরিচালনা নেটওয়ার্কে সাইবার অপরাধের জন্য সর্বোচ্চ ১৪ বছর এবং সর্বনিম্ন ২ বছর এবং সর্বোচ্চ এক কোটি অথবা উভয় দণ্ডের বিধান এবং কম্পিউটার ও মোবাইল সাইবার অপরাধে সর্বোচ্চ ৫ বছর এবং সর্বনিম্ন এক বছর এবং উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

এছাড়া বৈঠকে আবহাওয়া বিষয়ক আইন-২০১৬, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন-২০১৬,  বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন-২০১৬ এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন-২০১৬-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগে এগুলো অধ্যাদেশ আকারে পরিচালিত হতো। 

/এসআই/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের