কুড়িগ্রামের উলিপুরে অটো রিক্সার ব্যাটারিতে বৈদ্যুতিক চার্জ দেওয়ার সময় সুজন নামে সপ্তম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।|
নিহত সুজন উলিপুর উপজেলার ধামশ্রেণি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
এলাকাবাসি জানায়, উলিপুর উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের বাগচীর খামার গ্রামের শফিকুল ইসলামের পুত্র সুজন (১৪) পারিবারিক অস্বচ্ছলতার কারণে লেখাপড়ার পাশাপাশি ব্যাটারিচালিত অটো রিক্সা চালাতো। সে নিজেই অটো রিক্সার ব্যাটারি চার্জ দিতো। সোমবার দুপুর ১২টায় একই ইউনিয়নের পশ্চিম দরিচর গ্রামের আইয়ুব আলীর বাড়িতে সে অটো রিক্সার ব্যাটারি চার্জে দেয়। কিছুক্ষণ পর চার্জারের বৈদ্যুতিক তার খুলতে গিয়ে সুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আবু সাঈদ জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।
/এমএসএম/







