মাদক রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি
২২ আগস্ট ২০১৬, ১৯:৫৬আপডেট : ২২ আগস্ট ২০১৬, ২০:২২

বরিশাল ফেন্সিডিল ও ইয়াবা রাখার দায়ে পৃথক ধারায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
বরিশাল জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক রফিকুল ইসলাম আসামির অনুপস্থিতিতে সোমবার এ রায় ঘোষণা করেন।
মামলায় ১১জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে ১৯৯০ সালের মাদক আইনে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড, এছাড়া মাদক আইনে পাঁচ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের রায় দেন বিচারক ।
দণ্ডপ্রাপ্ত আসামি হলো নগরীর প্রফেসর লেন এলাকার লুৎফর রহমান মাস্টারের পুত্র সাইফুল ইসলাম সুমন হাওলাদার।

আদালতের বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের কৌশলী এ্যাডভোকেট লস্কর নুরুল হক জানান, ২০১৪ সালের ২২ জুন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর প্রফেসর লেন এলাকায় আসামির ভাড়া বাসা থেকে ৫০ বোতল ফেন্সিডিল ও ২০০ পিচ ইয়াবাসহ সুমনকে আটক করেন ডিবির এসআই আহসান কবির।

এ ঘটনায় ওইদিন ডিবির এসআই আহসান কবির বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন।

একই বছরের ২৩ জুলাই ডিবির ওসি আবুল কালাম আজাদ এ মামলার চার্জশিট দাখিল করেন।

এপিএইচ/

আরও পড়ুন:

‘দুই দিনেই ৫ জিবি ডাটা খেয়ে ফেলল গ্রামীণফোন ’

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি